বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

বিধাতার নিজের সৃষ্ট সৃজিত বিষয় একটাই হয়

আপেল গাছ তো পুর্বেও ছিল এখনও আছে....সেই গাছের নিচে এখন কেউ না কেউ বসে। গাছ থেকে অাপেলও পড়ে। পুর্বেও পড়েছিল এখনও পড়ে। কিন্তু কেউ কি নিউটনের মতো ভেবেছে...সবাই কি নিউটন হয়...না-কি সুত্রটি নিউটন আবিষ্কার করবে বলে পুর্বে কেউ সেটা নিয়ে মাথা ঘামায়নি...মনে হয় সুত্রটি কেবল অপেক্ষায় ছিল...নিউটন নামে একটা পাগল এই গাছের নিচে বসবে। টুপ করে আপেল পড়বে..অার অমনি সে ভাব-গম্ভীর হয়ে ভাবতে বসবে - কেন পড়লো? ভাবুকদের জন্য উপকরণের অভাব হয় না....বরং উপাদানগুলোই তার জন্য অপেক্ষা করে...

যে শিশু সদ্য বর্ণামালায় সজ্জিত অক্ষরের সাথে পরিচিত হয়েছে, সে কেমন করে উপলব্দি করবে... প্রকৃতির সাজানো গোছানো নীরব ভাষায় লেখা কবিতাগুলো কিংবা সাহিত্যের উপাদানগুলোর মহিমা?
কিভাবে সে পাবে স্র্রষ্টার নিটোল প্রেমের কাব্য মহিমার রহস্য?

কচি মাথার বাচচাদের মতো বুলি অাউরানো তোতা পাখিরা পাঠ্য পুস্তক পাঠ করেই ভাবে.. অামি বেশ জ্ঞানী হয়ে গেছি।
আরে বুজদিল, বে-কুফ, যে জ্ঞানী হয়, সে নরোম মনের মানুষ হয়। তার ভেতর অহং বোধ থাকে না...সে নিত্য নতুন ভাবে নিজেকে সাজায় প্রেমের মহিমায়। এই প্রেম পার্থিব নয়...অপার্থিব প্রেম.....এক স্বর্গীয় অনুভুতি....যা ভাষায় প্রকাশযোগ্য নয়...
পরম করুণাময় করুণাবশতঃ হয়েই দয়া করেই তার হাতে পানপাত্র তুলে দেন..পান করান সেই শরাব....সেই শরাব পান করেই তারা বিখ্যাত বিখ্যাত সব উক্তি করে বসেন। 

জগতের দিকে তাকালে দেখা যায় - জালালউদ্দিন রুমী (আঃ), ইবনুল আরাবী (রহ) ফরিদউদ্দিন আত্তার (রহ) , হাকিম সানাই (রহ) , মোল্লা জামী (রহ) , শেখ সাদী (রহ) , হাফেজ সিরাজি (রহ), আল্লামা ইকবাল, প্রমুখ সকলেই একপিস। দ্বিতীয়টি নেই। আল্লাহও এক পিস। দ্বিতীয়টি নেই। কেন নেই...এখানেই রহস্য..

মোল্লারা তো বলেন...আল্লাহ সবই পারেন। তাহলে সেই মোল্লাদের কাছেই প্রশ্নঃ যে সব মনীষীদের কথা উপরে উল্লেখ করা হলো,তাদের আল্লাহকে বলুক তার মহান কুদরতের কারিশমা দিয়ে দ্বিতীয়টি তৈরী করতে....নাউযুবিল্লাহ বলে একটা ফতুয়া দিয়ে বসবে....তারা বুঝে না, মহান জাত পাকের প্রেমের পাগল গুলো অগুনতি হলেও
মাশুক কিন্তু একটাই।

#দিওয়ান.ই.সাকী #স্বপন #চিশতী