বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮

বয়েতঃ কে তুমি?
















হ্যায়, এ তুমি কোথায় নিয়ে এলে আমায়!
রক্তিম আকাশ, ধুসর প্রান্তর
চারদিকে খাঁ খাঁ করছে অনুর্বর বালুচর।।
সাকী, আমায় দিয়ে ফাঁকি
তুমি চলে গেলে একাকী।।
হটাৎ তাকিয়ে দেখি হ্যায়
ইক চেহারা ই আনোয়ার দেখা যায়..
কে তুমি সে সখা,
নীরবে বসে আছো একা একা
পেছনে রক্তিম বর্ণ আকাশ, ধুসর প্রান্তর
র্নিভয়, নির্ভার, নিশ্চ ল, ভাবনাহীন,নিঃসংকোচে
কোকড়ানো চুলগুলো যেন
মেঘমালার কুন্ঞ্জ, নাচছে দুলে দুলে।।
র্নিভয়, ভাবনাহীন চোখে তাকিয়ে ছিলে হ্যায়!
দৃষ্টি যেন ছিল এক খন্ঞ্জর, মুহুর্তেই কেটে নিল অন্তর।।
ছিল না গোঁফের রেখা, না ছিল কোনো দাঁড়ি, আঁকাবাঁকা
অভুতপুর্ব এমন পুরুষ দেখিনিতো আর
বসে ছিল র্নিভাবনায়! শংকাহীন, নির্ভয় চিত্ততায়।।

#স্বপন #চিশতী