দিওয়ান-ই-সাকী
রবিবার, ২৪ জুন, ২০১৮
বয়েতঃ লা শারিকালাহু
হার পল হার ধরকান হ্যায় তু
তেরি ছুরত পে এ্যায়ছা জলওয়া
ইছমে নেহি কয়ি গুফতেগু
ওয়াহদাহু ওয়াহদাহু লা শারিকালাহু।।
বয়েতঃপরিহাস
এমনতো হয়নি কোনো কথা তুমি ছেড়ে যাবে আমায়
দিবে না দেখা..আসবে না আর..বলোনিতো কোন কথা।
কি অভিমান তোমার ! কি নিদারুণ দুঃখ লয়ে বুকে
হেসেছিলে তুমি এক ক্রুর হাসি নিদারুণ সুখে।।
বয়েতঃইশারা
ইশক যেন জেগেছিল হায় দেখে তোমার ঐ রুপ
অন্তর মম কেঁপেছিল হায় নিরলে নিশ্চু প।
চুুপি চুপি তুমি দিলে তাতে সাড়া
দক্ষিণা দুয়ার খুলে রেখেছি প্রিয় দিয়ে এক ইশারা।।
বয়েতঃঅনুভব-২
চাঁদকে কানে কানে বলেছিলাম কিছু কথা
জোস্নাও দেয়নি কোন বাঁধা, জ্বোনাকিরাও নয়।
পুবের আকাশে নক্ষত্ররাও দিয়েছিল কিছু আলো
হৃদয়ের কোণে তোমার দ্যুতি দেখাচ্ছিল ভালো।।
বয়েতঃঅনুভব
আধো আধো জোস্নায় জেগেছিল চাঁদ
প্রিয়ার বদনখানি ছিল যেন মোহমায়ার ফাঁদ।
হায়! কি ছিল তার চাহনি যেন এক খঞ্জর
মুহুর্তেই কেটে নিলো এই প্রেমিকের এই অন্তর।।
নবীনতর পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
হোম
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)