শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭
বয়েতঃ আজিব এক শান

গরীব নেওয়াজ কি দোকান ছে
আয়ি এক শরাব
দো পিয়ালা ডালকার,
এক শাহ্ পীর নাম কি
আউর এক চেরাগী নাম কি
পিয়ে থি শরাব, ম্যায় মাস্তিতে খুব
হয়েছি এক মাতাল। তাল বেতাল
সরে যা তোরা, দেখতে দে আমায়
দো অাঁখি খোলকার, ইয়ে সাকী,
তুম ভি খুব আজিব হ্যায়,
সেজেছো আজ নিত্য নতুন সাজে
লাগছে তো ভালো, কারে কই
এ যে নুরে নুর, নুরুন আসরার
নাচছি কেবল তা থৈ থৈ তা থৈ থৈ ।।
বয়েতঃ দয়া
তোমরা আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে
পথের ধুলায়। কুড়িয়ে পেল সাকী।
বললো এক বাতঃ
"দর্দ কি হাত ছে গুজার না আভি বাকী"।
ইয়ে সাকী,
দর্দ কি সামুন্দর মে ডুব কার মর জাও ম্যায়
যদি তুমি থাকো রাজী।।
বয়েতঃ অনুভব
তোর চেরাগের জ্যোতি রে বন্ধু
জগত জোড়া আলো, জানি না আমি
এরই লাগি তোরে, লাগে কি এতো ভালো?
#স্বপন #চিশতী
বয়েতঃ অনুরনন
তোমার প্রেমের শরাব পিয়ে, বেঁহুশ আমি হয়েছি হায়,
লোকে আমায় মাতাল বলে,তাতে আমার কি আসে যায়,
বাদনাম আমার হয়েছে আজ তোমারই নেশায়।।
#স্বপন #চিশতী
বয়েতঃ অনুরনন
তোমার লাগি ওগো দয়াময়,
সদায় থাকি চাহিয়া
নিরাশ হবো নাকি
আশাতে বসিয়া?
শুনে, সাকী বলে হাসিয়া
জানিতে শুনিতে বুঝিতে কহিতে,
হবে না নিরাশ তুমি
থাকো যদি পন্থ পানে চাহিয়া।।
#স্বপন #চিশতী
বয়েতঃ বিষাদ
মনের মধ্যে ছিল কতো আশা আর কতো স্বপন
সব যে গেল উড়ে সাদা বকের মতোন।
স্বপন যেন গোধুলি লগন, রয়ে গেল অধরা
ফানুসের মতোন।।
#স্বপন #চিশতী
বয়েতঃ অনুভব
যে প্রেম দিয়েছো ওগো দয়াময়,
করেছি পণ, এ প্রেম তব রাখিব যতনে।
হ্যায়, নিভে গেল সেই প্রেম কোন্ সে কারণে।।
#স্বপন #চিশতী
বয়েতঃ অনুভব

মাতাল হয়ে তাল হারিয়ে খুঁজেছি তোমায়
ইয়ে সাকী,
তোমারিই সুগন্ধি যে রয়ে গেছে আমারি পেয়ালায়
বুঝতেই পারিনি, তুমি যে রয়ে গেছো আমারি ছায়ায়।।
#স্বপন #চিশতী
বয়েতঃ অনুভব
তোমার আমার এই পিরিতি জানে না বন্ধু কেউ
হৃদ মন্দিরে জাগে কেবল তোমার পিরিতির ঢেউ।।
বারে বারে আসো ফিরে নিত্য নতুন রংঙ্গে
দেখি তোমার বদনখানি অনিত্য রংয়ের ঢংঙ্গে।।
#স্বপন #চিশতী
বয়েতঃ অনুযোগ
কি এক বিষাক্ত জ্বালায় জ্বলছি আমি
সর্বাঙ্গ জ্বলে গেল, হৃদয় গেল পুড়ে
কাঠ কয়লা নইতো আমি মানব হলাম ভুলে।।
#স্বপন #চিশতী
অাজো মরেনি মু'মিন মুসলিম
দানবেরা লুটেপুটে খেল, মানবেরা পেল না কিছুই
সত্য অাজ ভু-লুষ্ঠিত হলো,মিথ্যেরা হাসলো শুধুই।।
বিধাতা কেবল দেখছিল খেলা, মনে হয় যেন ছেলেবেলা
খেলেছিলাম পুতুল খেলা। করলো না সে কিছুই।।
অাফসোস আর আহাজারি, আকাশ-পাতাল হলো ভারী
বিদ্রোহী এই মনটা আর্তনাদে কেঁদে উঠলো,
করলো না সে কিছুই।
ধিক্ শত ধিক এই মন-মানসিকতার
পরিবর্তন হোক,বিদ্রোহ হোক বিক্ষুব্ধ জনতার।।
আল্লাহু আকবর ধ্বনি তুলে, বিশ্বকে আজ কম্মিপত করে
জেগে উঠুক বিশ্ব জুড়ে, জেনে যাক দানবেরা
মরেনি আজো মুমিন মুসলিম।।
#স্বপন #চিশতী
বয়েতঃ অনুনয়-বিনয়
মম অন্তর অনুরাগে তোমারই
বীণার ঝংকার বাজে
বাজে রিমিঝিমি রিমিঝিমি
মধুর কলতানে।।
চেরাগীর রৌশনীতে যেন
চাশমে আউলিয়া আম্বিয়া হেন
মম প্রাণে জাগে গভীর আবেশে।।
সাজে আবেগে আবেশে বধুয়ার বেশে
সাজে শাহ্ পীর যেন চেরাগীর তনুমনে
দুটি প্রাণের একই দেহ একই তন জানে।।
ওহে বাবা চেরাগী, তোমারই চরণের আসে
সদাই থাকি যেন মোকামে বসে,
তোমাতে তোমারই হয়ে।।
#স্বপন #চিশতী
বয়েতঃ অনুযোগ
-----------------------------------------------------------
মোম এবং আগর বাতির মর্মপীড়াঃ অনুধাবণ এবং অনুধ্যান
-----------------------------------------------------------
হেকায়াতঃ
মানব জাতির উদ্দেশ্যে মোমবাতি এবং আগরবাতির কিছু কথা
মোমবাতি বলিলঃ আমি নিজেকে পোড়াইয়া তোমাদের আলোক দান করি। নিজেকে নিঃশেষ
করিয়া তোমাদের কল্যাণে আত্মউৎসর্গ করি। ইহাতে আমার বিন্দু মাত্র অহংবোধ
নাই। আফসোস, তোমরা কেহ আমার এই আত্মউৎসর্গকে মুল্যায়ন করিতে শিখিলে না ।
বিভেদের যন্ত্রণায় তোমাদের অন্তঃকরণকে নিজেরাই দগ্ধ করিলে। অথচ স্র্রষ্টাপ্রীতিতে
তোমাদের অন্তঃকরণ দগ্ধ করিলে না। ইহা বড়োই লজ্জার কথা।
যে স্র্রষ্টা কুল মাখলুকাতের জনক, যাহার কল্যাণে তোমাদের এই ভুমন্ডলে
ভ্রমণ, এই সৌন্দর্য্য অবোলোকন, তাহার প্রতি কৃতজ্ঞতাবোধও তোমাদের মনে
জাগ্রত হইলো না।
মোমবাতির কথা শুনিয়া আগর বাতি বলিলঃ এ তোমাদের কেমন
ভালোবাসা? যাহার সুঘ্রাণ জগতকে মাতোয়ারা করিতে পারিলো না? কেমন করিয়া
তোমরা স্র্রষ্টার সুঘ্রাণ তোমাদের নাসারন্ধ্রে প্রবেশ করাতে পারো না? আমাকে
জ্বালাইয়া তোমাদের মাহফিল মসলিসকে সুবাসিত করো। অথচ তোমাদের অন্তঃকরণের
সুবাস ছড়াইলে না। তোমাদের দেখিয়া আমার করুণা হয়। অাফসোস! তোমাদের জন্য...
আমি নিজে নিঃশেষ করে তোমাদের বন্ধু
দিয়েছিতো আলো
তুমি তো পারোনি বন্ধু আমাকে বাসিতে ভালো?
নিজেকে পুড়িয়ে অামি সুবাসিত করি
আমাতেই আমি আলোকময়, শোভা বর্ধনকারী।।
হতাম যদি ধুপ ধুপানি সুগন্ধি বিলাইতাম মাহফিলে
#স্বপন #চিশতী
সাকীর প্রেম
------------
বয়েতঃ প্রেম
------------
ম্যায়হু বো গুলাব, জিসকো তুম চাতে থে
ম্যায়হু ও শবার, যো তুম পিয়ে থে
মেরি ইশক.ই এহি হ্যায়, যো তুম চাতে থে।।
এ ইশক. এ্যায়ছি হ্যায় কে তুম
জিন্দেগী ভর ঢুনডে থে।।
#স্বপন #চিশতী
বংগানুবাদঃ-
----------
আমি সেই গোলাপ, যাকে তুমি চেয়েছিলে
অামি সেই শরাব, যা তুমি পান করেছিলে
অামার ভালোবাসা এটাই যেটা তুমি চেয়েছিলে।
এ ভালোবাসা এমন.ই. যে তুমি তাকে
জীবনভর খুঁজে ছিলে।।
#স্বপন #চিশতী
----------
আমি সেই গোলাপ, যাকে তুমি চেয়েছিলে
অামি সেই শরাব, যা তুমি পান করেছিলে
অামার ভালোবাসা এটাই যেটা তুমি চেয়েছিলে।
এ ভালোবাসা এমন.ই. যে তুমি তাকে
জীবনভর খুঁজে ছিলে।।
#স্বপন #চিশতী
বয়েতঃ ভালোবাসা ও প্রেম
---------------------------
বয়েতঃ ভালোবাসা ও প্রেম
--------------------------
গতকাল রাতে প্রকৃতি ছিল
নিচ্চল নিঃচুপ। ঝিঁ ঝিঁ পোকারা ডেকেছিল দুরে।
জোনাকীরা জ্বেলেছিল মিটি মিটি আলো।
দুরের আকাশে একফালি চাঁদ,
কিরণ বিলায় কি অপরুপ, রুপ মমতায়।
সকলি তখন ঘুমে। সেই নিচ্চল, নিষ্চুপ রাতে চুপি চুপি
সাকী, তুমি এসেছিলে এই মনে,
রুপ মাধুর্য ভরা মেলে দুটি অাঁখি।।
তোমার ঐ রুপের তুলনা কি দিব হায়,
নিভে গেল সব আশা
কি লিখবো ? ভুলে গেছি পৃথিবীর ভাষা।।
বয়েতঃ সাকীর প্রেম
--------------------
বয়েতঃ সাকীর প্রেম
-------------------
ম্যায়হু বো গুলাব, জিসকো তুম চাতে থে
ম্যায়হু ও শবার, যো তুম পিয়ে থে
মেরি ইশক.ই এহি হ্যায়, যো তুম চাতে থে।।
এ ইশক. এ্যায়ছি হ্যায় কে তুম
জিন্দেগী ভর ঢুনডে থে।।
#স্বপন #চিশতী
বংগানুবাদঃ-
----------
আমি সেই গোলাপ, যাকে তুমি চেয়েছিলে
অামি সেই শরাব, যা তুমি পান করেছিলে
অামার ভালোবাসা এটাই যেটা তুমি চেয়েছিলে।
এ ভালোবাসা এমন.ই. যে তুমি তাকে
জীবন ভর খুঁজে ছিলে।।
#স্বপন #চিশতী
বয়েতঃ প্রেম
ম্যায় গালিব নেহী হুঁ, না ম্যায় সাদী
মাগার মেরি ইশক.এ. সাকী
কিছি ছে কম নেহী,
অয় সাকী, যদি তুমি থাকো রাজী।।
#স্বপন #চিশতী
আমি গালিব নই, নই শেখ সাদী
কিন্তু আমার মুর্শিদ প্রেম
নয় কোন কম তাদের চেয়েও
হে প্রিয়তমা(মুর্শিদ মম) , তুমি যদি থাকো রাজী।।
#স্বপন #চিশতী
ব্যাখাঃ
-----
উর্দু সাহিত্যে মির্জা গালিব এক কিংবদন্তী নাম। তেমনি ফার্সি সাহিত্যে তথা ইরানী সাহিত্যেও হযরত শেখ সা'দী (রহঃ) এক অবিসংবাদিত কিংবদন্তীতুল্য প্রবাদ পুরুষ। তাঁদের তুলনায় এ অধম খাকসার তাদের পদধুলাতুল্যসমও নয়। কিন্তু প্রেমের ক্ষেত্রে পরিমাপক যন্ত্র হচ্ছে হৃদপিন্ড। যার প্রেমের পরিমাপ কেবল স্র্রষ্টাই করতে পারেন। প্রেম কোন ছোট খাটো বিষয় নয়। যদি তা হয় ঐশ্বরিক প্রেম। দেহজ-কামজ প্রেম ক্ষনিকের। সুখ-বিলাসের নিয়ামক মাত্র। কিন্তু বিভু প্রেম অনন্ত, অসীম।
যিকিরে স্র্রষ্টার একটা রুপচ্ছটা ধরা দেয় হৃদকোমলে। মুর্শিদরুপের ধ্যানের মাধ্যমে তাঁকে জাগিয়ে তুলতে হয়।
এখানে মুর্শিদ হচ্ছেন কাংখিত নারীরুপ তথা প্রেমিকা বা মাশুক। আশিক তথা প্রেমিক হয়ে তার প্রেম কামনা করার জন্য রাজী খুশি হয়ে তাঁঁরই নির্দেশিত পথে চলতে হয়। তিনি রাজি থাকলেই সব সম্ভব।
এখানে সেই কথাটিই বলা হয়েছে যে, মির্জা গালিব এবং হযরত শেখ সাৃদী (রহঃ) যে রুপ প্রেম রুপ শরাব পান করে দেওয়ানা হয়েছেন, তাদের পদাংক অনুরসণ করে যাতে ধন্য হতে পারি, সেই আর্জিই পেশ করা হয়েছে।
এটা শুুধু সাহস নয়। দুঃসাহসও বটে।
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)















































