বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮

কেবল তোমারই জন্য

১৬.

তুমি কোনো এত সুন্দর করে সেজেছা?
কার জন্য? কাকে প্রলুব্ধ করার জন্য? আমারই জন্য।
হ্যাঁ। কেবল আমারই জন্য। 
যদি আমি না-ই থাকতাম
তাহলে তোমার প্রেমের মহিমার কি দাম থাকতো?
আমি আছি বলেই তোমার প্রেমের মহিমা বর্ণনা করছি।
আমি আছি বলেই মজনু আছে। তুমি আছো বলেই লাইলী আছে।
হাজারো মজনুর দেহের মধ্যেই কেবল লাইলীর বাস।
লাইলী, তোমার চোখেই দেখে মজনুদের সর্বনাশ।।
ভেবে দেখেতো তুমি?
কে তোমার ঐ রুপের প্রশংসা করতো?
পাখিরা? ফেরেস্তারা? নাহ্
তারা বাক বাকুম কিংবা সোবহান আল্লাহ্ আলহামদুলিল্লাহ্ বলে চালিয়ে দিতো।
লিখতো না কোনো কাব্য..রচিত হতো না কোনো সাহিত্য
সৃষ্টি হতো না নাটক, নোবেল কিংবা কোনো কিছুই
হতো না নতুন কোনো সৃষ্টি।
বনেরা বনে সুন্দর, তেমন তুমি আছো বন্যে , হয়ে হন্যে
আমি আছি ..
আমি আছি কেবল তোমারেই জন্যে।।

#স্বপন #চিশতী

শায়ের

১১.
কি তোমার রুপের বাহার! যেন তা তুলে ধরতেই তোমার আর্বিভাব
জগতকে মাতোয়ারা করার জন্য যে নাট্যমঞ্চটা তুমি তৈরী করেছো
আমিওতো সেখানে একজন দর্শক ছিলাম মাত্র।
প্রেমটাতো তোমার ছিল অন্য কোথাও..
অন্য কারো কাছে হয়তো, জানি সেটা আমার সাথে নয়তো।।

১২.
মাটি দিয়ে যে খামির তুমি তৈরী করেছো হে ঈশ্বর! সেটা তো আমি নই।
সেটা আবুল বাশার। আমিতো সেটাই, যেটাকে তুমি ফুঁকে দিয়েছো ঐটার ভেতর।।

১৩.
রুপের বাহার সাজিয়ে তুমি ভুলাচ্ছো প্রেমিকদের
করছো তাদের দিওয়ানা 
তোমার প্রেমের মর্ম যে বুঝে না
কি বুঝবে তারা ঐ রুপের বাহানা।।

১৪.
হায় ঈশ্বর! তোমার লজ্জা থাকা উচিত নয় কি?
প্রেম করতে এসে ঘোমটা পড়ে থাকা, সেটা কখনো হয় কি?

১৫.
তুমি সেই যাকে আমি চিনি
যে পাখির কলোরবে,
নদীর কলতানে, মুখোরিত থাকে।
সুর্যের প্রদীপ্ত শিখায় জ্ব্যাজ্বল্যমান,
চাঁদের স্নিগ্ধতায় নীরবতায় ডাকে।।
শোনায় ঝিঁ ঝিঁ পোকার আহব্বান..
মৃদু সমীকরণে ঝিরি ঝিরি বাতাসে
স্নিগ্ধ হওয়ায় দোলায় প্রাণ।।

শায়ের

১.জীবন বদলে যেতো যদি তুমি বদলাতে দিতে
দাওনি যখন তখন কেন করো এত হায়! হায়!!

২. হায় ঈশ্বর! কেনো তুমি এমন দিল দাও
যার ভার আমি সইতে পারবো না।
কেনো এমন মন দাও যাতে রইতে পারবে না।
 
৩. কি নিষ্ঠুর তুমি? তোমার চালাকি জানি
নিজেই কাটো আবার নিজেই সেলাই কর জামাখানি।।

৪. গোলাপ তো তুমিই শুকিয়ে ফেলেছো নিয়ে তার সৌরভ
এখনো সে ঘোষণা করছে তোমার মহিমার গৌরব।।

৫. হায়! কেমনে জানিবো সেই কথা যা তুমি গোপনে রেখেছো
আবার তা প্রকাশ করেই কেনই বা বিবাদ বাঁধাচ্ছো?

৬. কেমনে জানিবো বলো তোমার ভালোবাসার মর্মতায়
বুঝতে গিয়ে হারিয়ে গেছি, গভীর জলে নিমগ্নতায়।।

৭. এ কেমন তুমি? তোমাতেই যেন সকল গৌরব
অন্যরা তাহলে কি অন্যায় করলো..

৮. তোমাকেই যদি ভালোবাসতে হবে তাহলে
অন্য কিছুর কি দরকার ছিল? 
ভালোবাসার পরিমাপ বুঝি কেবল তোমাতেই থাকে?
শুনে মিষ্টি হেসে বলে-মিষ্টিতো মিষ্টি। না খেলে কেমনে বুঝিবে
এ কেমনতর সৃষ্টি...

৯. গোলাপের বাগানে যদি এসেই পড়ো ভুল করে হলেও
তাহলে বুলবুলের গান শুনে আর সুবাসে মাতাও তোমার মন।

১০. তোমার মাঝে হারিয়ে যেতে আমার মানা নেই
কারণ, আমি কানা নই। 
আমি দেখি তোমার সেই রুপের মাধুর্য্যতা..
যা এমনিতেই হারিয়ে ফেলে মন।।