বুধবার, ১১ অক্টোবর, ২০১৭

বয়েতঃ ইল্লাল্লাহর প্রেমতরঙ্গ




















সারমাদ তো আপনি শির কাটে
মানসুর চড়ে বসে শুলির উপর।
সিনাই পর্বতের ঢালে মুসা দেখায়
দেখায় আজমত রাব্বি আরনির তরে।
ঈসা দেখায় আজমত তার
রুহুল্লাহর উপরে।।

কি আজমত দেখাবে তুমি,স্বপন
ইল্লাল্লাহর ইশকের উপর?
প্রেম তরঙ্গে ভাসবে জোরে যদি
থাকে ঈমান ইমাম হোসাইনী উপর।।

#দিওয়ানে #সাকী #স্বপন #চিশতী