শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৯

বয়েতঃ দৃষ্টি




















তোমার ঐরুপের কাছে তুচ্ছ এই দুনিয়া
চন্দ্র,সুর্য,নক্ষত্ররাজি যতই আলো দিক বুনিয়া।
হায়! কি যাদু আছে ঐ চোখের কোণে
হৃদয় মোর হরন করে মন ছুটে যায় তার পানে।।

কাব্যঃ নষ্টালজিয়া

















তোমার ঐ গভীর কালো চোখের জলে ভেসে গেছি আমি
আমার রক্তাক্ত পথগুলো হেঁটেছে বহু দূর..বহু দূরে
হৃদয় সরোবরে।
টের পাওনি তুমি...পাবার কথাও নয়
নষ্ট স্বপ্ন বিভোর হয় মানসপটে...
নষ্টালজিয়া ভর করেছে মনে
বন্থুরে তোর কথা কেবলই আমার মনে পড়ে।।

ঘাস ফুলে যেমন সুবাস ভেসে বেড়ায় বাতাসে বাতাসে
মুক্ত অলিরা ছুটে যায়, পান করে নেয় রস গোগ্রাসে।
তেমনি করে তোরে পান করেছে অলিরা সব সহবাসে।
হায়! এ ব্যথা কেমনে সই...।।

#স্বপন #চিশতী

বয়েতঃ ফা'না

















তোমার ঐ গহীন কাজল কালো চোখের পুতুলিতে
দেখেছি আমি আমার নিজেকে।
কি অপরুপ রুপে সাজিয়েছো তুমি আমাকে
হায়! কি করিলে এ সর্বনাশ,
তোমার ভেতর যে আমার সহবাস।।

#স্বপন #চিশতী