মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯

বয়েতঃ যিকর

















প্রেমের উত্তাপে পুড়ে গেছে অন্তর
হুব্বুনের যে মন্ত্র দিয়েছো তুমি নিরন্তর।
বারে বারে জপে তা কোন মন্ত্ররে
জপছে তা তসবিহ রুপে অন্তরে।।


তোমার প্রতীক্ষায়





















চলে এসো এক জোৎস্নায়
তোমাকে দেখবো এক মায়াবি
নতুন মহিমায়..
নতুন সাজে নতুন রুপে।
থর থরি মর মরি কাঁপিছে স্বজনী
রক্তে খেলছে হোলি খেলা..
দেখতে দেখতে কেটে যাবে বেলা।।


ছেঁড়া কাগজ ও তার আর্তনাদ

বাতাসে একটুকরো ছেঁড়া মলিন কাগজ উড়ছে। এথানে সেখানে। উড়তে উড়তে সেই মলিন কাগজটি একটি স্থানে এসে স্থির হয়ে বসে রইলো।

সেই পথ দিয়ে হেটে যাচ্ছিলেন এক বুজুর্গ লোক। সে কাগজটি দেখতে পেয়ে সেটা হাতে তুলে নিল তারপর পড়া শুরু করলো। পড়া শেষ হতেই লোকটি সেটা তার বুক পকেটে রেখে দিল।


সেটা দেখে এক পথিক সেই বুজুর্গলোকটির কাছে জানতে চাইলোঃ


- জনাবে আলা, কি লেখা রয়েছে সেই কাগজটিতে।


উত্তরে বুজুর্গলোকটি উত্তর দিলঃ


- কাগজটির করুণ পরিণতির কথা লেখা রয়েছে।


লোকটি বিশদ ভাবে জানতে চাইলো। সেটা লক্ষ্য করে বুজুর্গলোকটি বললোঃ


- শুন তাহলে। আমি প্রথমেই কাগজটির কাছে জানতে চাইলাম, তুমিতো সাদা ছিলে। কে তোমাকে মলিন করলো? সে জানালো-কলমকে জিগ্যাসা কর। আমি কলমের কাছে জানতে চাইলাম, তুমি কাগজটিকে মলিন করলে কেন? কলম উত্তর দিল-তার জন্য তোমরাই দায়ী। আমি বললাম কিভাবে? সে জানালোঃ আমার লেখার সাধ্য নেই। তোমরা মানুষেরা আমাকে দিয়ে যা খুশি লিখিয়েছো। অামি সেভাবেই চলেছি। তোমাদের হাতের পুতুল হয়ে। কাজেই আমাকে দোষ দিও না। আমি ভেবে দেখলামঃ ঠিকইতো। আমরাইতো তাকে মলিন করেছি। কাজেই আমার উচিত তাকে যথাযথ সম্মাান দেয়া। তাই তাকে বুকে তুলে নিয়েছি।

#মিসট্রিয়াস #আইল্যান্ড



যে বা যারা নুরে মুহম্মদীর হাকিকাত জানেন, তারা দেখতে পান এই মিসট্রিয়াস আইল্যান্ড। সেথায় তারা একই সংগে দেখতে পান, তার দর্শন। কিভাবে তার এই ক্ষুদ্র ভু-খন্ডে নিজের আত্মদর্শন লুকিয়ে আছে। যেখানে সে নিজেই খালিক এবং নিজেই মালিক।

কবিতাঃতোমার প্রেম















প্রেমের এক নতুন নেশায় মেতেছে মন
প্রিয়, ঐ নেকা'ব তুমি খুলো না এখন...
হায়! ঐ রুপের যাদুতে এই মধুর লগনে
ভরে গেছে মন।

যে প্রেমের পেয়ালা তুমি করেছে দান
অমৃত সুধায়, গেলাসে গেলাসে করিব পান।
হায়! কি মধুর লগন যে আজ বহিয়া যায়
এমন প্রেমের অবগাহন কি কভু ভোলা যায়?
দ্যাখো আকাশের বুকে চাঁদ হাসে জোৎস্নায়
অপুর্ব প্রকৃতি সাজে নতুন আভায়...
প্রিয় তোমার ঐ নেকা'ব যদি খোলো এখন
চাঁদ,নক্ষত্র,তারা মরে যাবে লজ্জায়।।

#স্বপন #চিশতী