শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

বয়েতঃআকংখা




















জানি তুমি একদিন দিয়ে যাবে ফাঁকি
ফুরুৎ করে উড়ে যাবে আমার পরান পাখি।।
সেদিন যদি করো শত ডাকাডাকি তবুও
আমার ঘুম ভাংগবে না জানি।।

হায়! যদি পান করাও তব ইশকের শরাব
যদি পৌঁছে দাও অমৃতলোকে চুড়ান্ত মেহেরাব।।
সেদিন যদি আমায় খোঁজো বন্ধু, হয়ে বুঁদ
তবে পাবে আমায় পান্থশালায় নাস্তানাবুদ।।

তৃষিতের ঠোঁটে থাকবে জামবাটি
লয়ে চেহেরাতে পরিতৃপ্তির হাসি।।
বন্ধুরা সব আসবে লয়ে নুরানি চেহেরা
দেখবে তারা বুঁদ হয়ে পড়ে আছে এই  বেচারা।।

#স্বপন #চিশতী