তোমার ঐ চোখের কোণে
যে প্রদীপ্ত শিখা জ্বলে।
হৃদয়ের গভীরে হৃদপিন্ডের মাঝে
যে ঝংকার তোলে
ইশক্ হু আল্লাহু বাণী
সুর মুর্ছনায় হারিয়ে যাবে তুমি,
যদি শোনো ঐ হৃদয়ের ধ্বনি।
স্বপন চিশতী কয়,
নিজ হৃদয়কে তজবীহ্ বানাতে হয়।
চুপটি করে বসে ঘরে কান পাততে হয়
শুনতে পাবে সেই বাণী, যা মিছে নয়।