মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

বয়েতঃ ওয়াজহুল্লাহ

তোমাকে দেখতে দেখতে আমি ক্লান্ত,
ত্যত,বিরক্ত। সাকী, নতুন কিছু চাই,
ঠিক তক্ষুণি দিলে শরাবে ইশকের দোহাই।
ঢেলে শরাব পিতে পিতে আমি তোমাতেই হারাই
হারিয়ে করি মাস্তি, বেসুরে গান গাই।

হায়! অামার হৃদয় আজ নাচছে নতুন সুরে
ইল্লাল্লাহর প্রেম তরঙ্গ বইছে জোরে...হু আল্লাহ্
সামনে এসে দাঁড়ালো এক ওয়াজহুল্লাহ।।

#দিওয়ানে #সাকী #স্বপন #চিশতী

বয়েতঃ ওয়াজহুল্লাহ

কি এক অদ্ভুত আঁধার ঘিরে ধরেছিল আমায়
তুমি কাছে আসতেই তা হারিয়ে
গেল গভীর অনামিশায়।

তোমার ঐ রুপের কাছে নগণ্য এই বিশ্বকর্মার রুপ
কিভাবে দেবো তোমার ঐ রুপের বর্ণনার সাতকহন,
বিশ্বকর্মা তো গড়েছে এই ভুবন তার মনের মতন।।
নীলাকাশে উড়ে চলা বকের মতোন কিংবা
ধরো ঘাস ফড়িংয়ের তিড়িং বিড়িং লাফিয়ে চলা;
অথবা বাবুই পাখির শিল্পসত্তার কাছে লীন হয়ে যাওয়া;
পাহাড়ের ঝর্ণা ধারায় অবিরাম বয়ে চলা অথবা
হাল্কা হাওয়ায় নীলাকাশে মেঘ হওয়া।।
বৃষ্টির মতোন ঝরে পড়া,
কিংবা শিশিরের বিন্দু বিন্দু জল
স্ফটিকের মতোন ঝরে পড়া।
চাঁদের আলোয় ভরা জোয়ারের পানিতে
নাচন কিংবা আলো-আঁধারের খেলা,
জোনাকী পোকার আলো আর ঝিঁ ঝিঁ পোকার ডাক
ঝিরি ঝিরি হাওয়ায় মন মেতে যাওয়া।।
কোনো কিছুতেই তুলনা চলে না তোমার
ঐ রুপের সাথে। কি দারুণ,দেখতে তুমি,
তোমার পদতলে চুমে,অবনত মস্তকে
মনে মনে তাইতো বলি,
হাই ইয়ার সু...ওয়াহ্ দাহু ওয়াহ্ দাহু
লা শারীকা লাকা ইল্লাহ্ হু...আইনামা
তুয়াল্লু ফাছাম্মাা ওয়াজহুল্লাহ্ হু ওয়াহ্ দাহু।।
#দিওয়ানে #সাকী #ম্বপন #চিশতী