শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭

বয়েতঃ নিমগ্নতা




















---------------
বয়েতঃ নিমগ্নতা
---------------
তোমরা আমাকে ঘুমুতে দাও
মুদিতে দাও দুটি আঁখি
প্রিয়া যে মোর আসবে আজ
সাজাবো নতুন সাজি।।


বয়েতঃ সাবধানে চলো তুমি হে মন





















--------------------------------
বয়েতঃ সাবধানে চলো তুমি হে মন
--------------------------------
বিপদের রাস্তায় মনের অজান্তেই যখন
এসে পড়েছো হে মন,
তখন বুদ্ধিমানের মতোই
সাবধানে চলো যখন তখন।।
জানো না তুমি, কি করে কি হয়ে যায়
যখন ইচ্ছেটা থাকে খোদার
সমর্পিত হও, তুমি তার নিজের ইচ্ছার।।


বয়েতঃ নিমগ্নতা















 
---------------
বয়েতঃ নিমগ্নতা
---------------
বড় অভিমানী সে, রাগ তখনো ভাংঙ্গেনি
জাগে নি তখনো কামেনী, দামেনী, শামেনি
হয়তো বিভোর হয়ে গেছে কোন কালে
কখন যে ভোর হয়ে গেছে জানতেই পারি নি।।


বয়েতঃ ইশারা





















---------------
বয়েতঃ ইশারা
---------------
তোমার ঐ ভুবন মোহিনী চোখের চাহনী
কেড়ে নিল এই অন্তর,
জানি না কি নেশা ছিল ঐ বাঁকা চোখের
দেখেছিল যে নিরন্তর।।


বয়েতঃ অপেক্ষা

















-----------------
বয়েতঃ অপেক্ষা
----------------
তোমার ঐ রুপের কাছে তুচ্ছ বেহেশতী হুর
পিও শরাব, যেন এক লহমায় কেটে না যায় ভোর।
রুপ ও রুপময়তায় তুমি যে অনন্য বেহেশতী জহুর
থাকো হুঁশিয়ার,আসবে ঐ প্রিয়া জরুর।।