শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

বয়েতঃ অনুযোগ















-----------------------------------------------------------
মোম এবং আগর বাতির মর্মপীড়াঃ অনুধাবণ এবং অনুধ্যান
-----------------------------------------------------------

হেকায়াতঃ
মানব জাতির উদ্দেশ্যে মোমবাতি এবং আগরবাতির কিছু কথা

মোমবাতি বলিলঃ আমি নিজেকে পোড়াইয়া তোমাদের আলোক দান করি। নিজেকে নিঃশেষ করিয়া তোমাদের কল্যাণে আত্মউৎসর্গ করি। ইহাতে আমার বিন্দু মাত্র অহংবোধ নাই। আফসোস, তোমরা কেহ আমার এই আত্মউৎসর্গকে মুল্যায়ন করিতে শিখিলে না । বিভেদের যন্ত্রণায় তোমাদের অন্তঃকরণকে নিজেরাই দগ্ধ করিলে। অথচ স্র্রষ্টাপ্রীতিতে তোমাদের অন্তঃকরণ দগ্ধ করিলে না। ইহা বড়োই লজ্জার কথা।

যে স্র্রষ্টা কুল মাখলুকাতের জনক, যাহার কল্যাণে তোমাদের এই ভুমন্ডলে ভ্রমণ, এই সৌন্দর্য্য অবোলোকন, তাহার প্রতি কৃতজ্ঞতাবোধও তোমাদের মনে জাগ্রত হইলো না।

মোমবাতির কথা শুনিয়া আগর বাতি বলিলঃ  এ তোমাদের কেমন ভালোবাসা? যাহার সুঘ্রাণ জগতকে মাতোয়ারা করিতে পারিলো না? কেমন করিয়া তোমরা স্র্রষ্টার সুঘ্রাণ তোমাদের নাসারন্ধ্রে প্রবেশ করাতে পারো না? আমাকে জ্বালাইয়া তোমাদের মাহফিল মসলিসকে সুবাসিত করো। অথচ তোমাদের অন্তঃকরণের সুবাস ছড়াইলে না। তোমাদের দেখিয়া আমার করুণা হয়। অাফসোস! তোমাদের জন্য...

আমি নিজে নিঃশেষ করে তোমাদের বন্ধু
দিয়েছিতো আলো
তুমি তো পারোনি বন্ধু আমাকে বাসিতে ভালো?
নিজেকে পুড়িয়ে অামি সুবাসিত করি
আমাতেই আমি আলোকময়, শোভা বর্ধনকারী।।
হতাম যদি ধুপ ধুপানি সুগন্ধি বিলাইতাম মাহফিলে
থাকতাম আমি তোমারই পাশে, তোমারই অনুকুলে।


#স্বপন #চিশতী