ম্যায় গালিব নেহী হুঁ, না ম্যায় সাদী
মাগার মেরি ইশক.এ. সাকী
কিছি ছে কম নেহী,
অয় সাকী, যদি তুমি থাকো রাজী।।
#স্বপন #চিশতী
আমি গালিব নই, নই শেখ সাদী
কিন্তু আমার মুর্শিদ প্রেম
নয় কোন কম তাদের চেয়েও
হে প্রিয়তমা(মুর্শিদ মম) , তুমি যদি থাকো রাজী।।
#স্বপন #চিশতী
ব্যাখাঃ
-----
উর্দু সাহিত্যে মির্জা গালিব এক কিংবদন্তী নাম। তেমনি ফার্সি সাহিত্যে তথা ইরানী সাহিত্যেও হযরত শেখ সা'দী (রহঃ) এক অবিসংবাদিত কিংবদন্তীতুল্য প্রবাদ পুরুষ। তাঁদের তুলনায় এ অধম খাকসার তাদের পদধুলাতুল্যসমও নয়। কিন্তু প্রেমের ক্ষেত্রে পরিমাপক যন্ত্র হচ্ছে হৃদপিন্ড। যার প্রেমের পরিমাপ কেবল স্র্রষ্টাই করতে পারেন। প্রেম কোন ছোট খাটো বিষয় নয়। যদি তা হয় ঐশ্বরিক প্রেম। দেহজ-কামজ প্রেম ক্ষনিকের। সুখ-বিলাসের নিয়ামক মাত্র। কিন্তু বিভু প্রেম অনন্ত, অসীম।
যিকিরে স্র্রষ্টার একটা রুপচ্ছটা ধরা দেয় হৃদকোমলে। মুর্শিদরুপের ধ্যানের মাধ্যমে তাঁকে জাগিয়ে তুলতে হয়।
এখানে মুর্শিদ হচ্ছেন কাংখিত নারীরুপ তথা প্রেমিকা বা মাশুক। আশিক তথা প্রেমিক হয়ে তার প্রেম কামনা করার জন্য রাজী খুশি হয়ে তাঁঁরই নির্দেশিত পথে চলতে হয়। তিনি রাজি থাকলেই সব সম্ভব।
এখানে সেই কথাটিই বলা হয়েছে যে, মির্জা গালিব এবং হযরত শেখ সাৃদী (রহঃ) যে রুপ প্রেম রুপ শরাব পান করে দেওয়ানা হয়েছেন, তাদের পদাংক অনুরসণ করে যাতে ধন্য হতে পারি, সেই আর্জিই পেশ করা হয়েছে।
এটা শুুধু সাহস নয়। দুঃসাহসও বটে।
