মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

বয়েতঃ শহীদে কারবালার স্বরণ

















কি অপার মহিমায় সাজিয়েছো তুমি সাকী
বিমুর্তরুপ ধরা দিতে তখনো কিছু সময় ছিল বাকী।
শহীদী কারবালার মর্তবা যখন করিলে কথন
হায় হুসাইন! ইয়া হুসাইন রব উঠিল তখন।।

যখনি শোনালে তুমি অমর কবিতাখানি,
শাহ অাস্ত হুসাইন বাদশাহ্ আস্ত হুসাইন
দীন আস্ত হুসাইন, দীন পানাহ্ আস্ত হুসাইন
সারদাদ না দাদ আস্ত, দার দাস্ত-ই-ইয়াজীদ
হাক্ক কে বিনায়ে লা ইলাহ আস্ত হুসাইন।
বেদনা বিধুর এক পরিবেশ সৃষ্টি হলো তখনি।।

#স্বপন #চিশতী