দিল তো মরে গেছে কবে রাখোনি তো খবর
তুমি চলে যাওয়ায় রচিত হলো ভালোবাসার কবর।।
ইরানী গোলাপের সুবাসে মন মেতেছিল যখন
পাশে দাঁড়িয়ে সাকী হেসেছিলে তখন।।
তোমার ঐ হাস্য বদন দেখতে আমি
খুবই ভালোবাসি,
ঐ রুপ দেখে আমার ঝুরে ছিল আঁখি।।
কি এক বিষাক্ত তীর বিঁধেছিল বুকে,
এফোঁড় ওফোঁড় করে দিয়ে
চলে গেছে অলক্ষ্যে।।
#স্বপন #চিশতী
