মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭

বয়েতঃপ্রার্থনা-অাকুতি
















হে খোদা,

তুমি কারো কাছে দয়াময়, কারো কাছে নিষ্ঠুর, কারো কাছে হৃদয়হীন, কারো কাছে পাষান্ড, বর্বর....কিন্তু যারা তোমার রাজ দেখেছে কিংবা জেনেছে, কিংবা দয়া করে দেখিয়েছো তোমার অপার সৌন্দর্য্য, কেবল তাদের কাছেই তুমি প্রেমময় ওয়াদুদ।
তোমার এই ওয়াদুদ রুপটিই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। তাতে তুমি আমার প্রতি যদি রোজ হাসরের দিন কাহাররুপ ধারণ করে আসো, তাতেও আমি তোমার প্রেমময় রুপটিই দেখবো।

আমার এই হৃদয়ের প্রতিটি ধ্বনি, প্রতিটি শব্দই তুমি। তুমিই আমার সব। তোমাতেই সব। তাই দয়ার দানপাত্র না পেতে আমি আমার বুকটিই পেতে দেব। যাতে তুমি থাকবে...........চির অম্লান হয়ে..........অনন্ত.........অনন্ত কাল....... ধরেই.......

#দেওয়ানে #সাকী #স্বপন #চিশতী