তোমাকে দেখতে দেখতে আমি ক্লান্ত,
ত্যত,বিরক্ত। সাকী, নতুন কিছু চাই,
ঠিক তক্ষুণি দিলে শরাব.ই. ইশক.
এলাহীর দোহাই।।
ঢেলে শরাব পিতে পিতে আমি তোমাতেই হারাই
হারিয়ে করি মাস্তি, বেসুরে গান গাই।।
হায়! অামার হৃদয় আজ নাচছে নতুন সুরে
ইল্লাল্লাহর প্রেম তরঙ্গ বইছে জোরে...হু আল্লাহ্
সামনে এসে দাঁড়ালো এক ওয়াজহুল্লাহ।।
নতুন করে আমি তোমাকে পাই,
শানে আযিম তেরা চেহেরা.ই.নুরানী
নুরুন অালা নুর, নুরুন আসরার,
বেখুদিতে হই মাস্তি, নাচি তাক ধি না ধিন।।
#দিওয়ানে #সাকী #স্বপন #চিশতী।
