শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৯

কাব্যঃ নষ্টালজিয়া

















তোমার ঐ গভীর কালো চোখের জলে ভেসে গেছি আমি
আমার রক্তাক্ত পথগুলো হেঁটেছে বহু দূর..বহু দূরে
হৃদয় সরোবরে।
টের পাওনি তুমি...পাবার কথাও নয়
নষ্ট স্বপ্ন বিভোর হয় মানসপটে...
নষ্টালজিয়া ভর করেছে মনে
বন্থুরে তোর কথা কেবলই আমার মনে পড়ে।।

ঘাস ফুলে যেমন সুবাস ভেসে বেড়ায় বাতাসে বাতাসে
মুক্ত অলিরা ছুটে যায়, পান করে নেয় রস গোগ্রাসে।
তেমনি করে তোরে পান করেছে অলিরা সব সহবাসে।
হায়! এ ব্যথা কেমনে সই...।।

#স্বপন #চিশতী