বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

বয়েতঃ তুমিই ফানি

কি অসীম বারতায় সাজিয়েছো তুমি, হে প্রভু
ভুলে যেন না যাই তোমায় কভু
পাপ তাপ যাই করি না কেন, হে অন্তর্যামী
জানো তো সবই তুমি, তোমাকেই নমি।।

প্রেমের আবেশে প্রিয়া যেরুপ ছুটে আসে
আমার এই মন কেবল তোমায় ভালোবাসে।।
কুল ইনকুনতুম বলে ছিলে তুমি,
হৃদয় মোর নাচে যেন সেই গান শুনি।।
বালাগাল উলা বলে যে সুর দিয়েছো তুমি
কাশাফাদ দোজায় তা টেনে আনি,
হাসানাত জামিওতে সাজিয়েছো, হে অন্তর্যামী
সাল্লু আলাইহাতে তুুমিই ফানি।।