অন্তর মম কাতর কেবল তোমারই জন্য
ধরা যদি দাও হে খাজা, ধন্য হবে এই জন্ম।।
তোমারই হয়ে তোমারই রয়ে করে যাবো এই রীতি
তব প্রেম যেন মম অন্তরে বাজে সুর লয়ে সেই গীতি।।
কি এক অদ্ভুত আয়াত নাযিল করলে তুমি এই অন্তরে
মিকাইল ঝরায় বৃষ্টি দুটি নয়ন পাতে সেই মন্তরে।।
হুব্বুনাল্লাহে ওয়া হুব্বুন রসুল ওয়া উলিল আমর মিনকুম
সবি তোমার দয়া, ওগো মহান দয়াময়, ওগো রসুল (সাঃ)
একই সুত্রে গাঁথা যেন একই বৃন্তের সুগন্ধি ফুল।।
