মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮

বয়েতঃ আকাংখা

















অন্তর মম কাতর কেবল তোমারই জন্য
ধরা যদি দাও হে খাজা, ধন্য হবে এই জন্ম।।
তোমারই হয়ে তোমারই রয়ে করে যাবো এই রীতি
তব প্রেম যেন মম অন্তরে বাজে সুর লয়ে সেই গীতি।।
কি এক অদ্ভুত আয়াত নাযিল করলে তুমি এই অন্তরে
মিকাইল ঝরায় বৃষ্টি দুটি নয়ন পাতে সেই মন্তরে।।
হুব্বুনাল্লাহে ওয়া হুব্বুন রসুল ওয়া উলিল আমর মিনকুম
সবি তোমার দয়া, ওগো মহান দয়াময়, ওগো রসুল (সাঃ)
একই সুত্রে গাঁথা যেন একই বৃন্তের সুগন্ধি ফুল।।




#স্বপন #চিশতী

বয়েতঃ তোমার মহিমা বুঝতে পারেনি এ অন্তর




















তোমার মহিমা বুঝতে পারেনি এ অন্তর..
মিথ্যে আস্ফালন আর হায় হুতাশে ভরে আছে নিরন্তর।
অথচ সুর্যের প্রখরতার প্রদীপ্ত আলোক রশ্মি র চেয়েও
তুমি দীপ্তিময়। পুর্ণিমা চাঁদের স্নিগ্ধতার চেয়েও তুমি স্নিগ্ধময়।
গোলাপের চেয়েও তুমি কোমল।
তেমার হৃদ কোমলের স্নিগ্ধতায়
গুঞ্জরে ভ্রমর ঢলে পড়ে তোমার উপর।
ফোটায় ফুল তোমার পদ কোমলে..
হায়! এ কেমন আমি...যে তোমাকে চিনতে পারেনি
বুঝতে পারেনি তোমার মহিমা...ধরতে পারেনি তোমাকে।
মধুকর তো ছুটে যায় তার প্রিয়ার সন্ধানে
বিহঙ্গতো উড়ে বেড়ায় মধ্য গগনে..ছুটে চলে দুর অজানায়
এ কেমন আমি...যার দুটি পা থাকা সত্ত্বেও ছুটে যায়নি
তোমার পানে।
দুটি হাত থাকা সত্ত্বেও ধরতে পারেনি তোমাকে...
কাটেনি কোনো প্রহর গুপ্ত ধ্যানে...
শুধু হায় হায় করে কেটে গেলো আমার সারাটা বেলা
ভাসাইনি তোমার পানে কোনো ভেলা।
ফোটায়নি হৃদকোমলে তোমার মহিমার ফুল।
যা করেছি তা সবই ছিল ভুল। শুধুই ভুল।
#স্বপন #চিশতী

সোমবার, ২২ অক্টোবর, ২০১৮

বয়েতঃ তোমার প্রেমে

অয় বাবা চেরাগে চিশতী নুরে নযর
তেরি ইশক ছে চালালে তীর এই দিল কি আন্দার।
ঝরছে লহু...করছে যিকর, আল্লাহু আল্লাহু আকবর।।
জামবাটি তখনো ভরেনি,আপ কি ইশক কি শরাব ছে
হাজির হয়েছি জনাবে আলা, এই পানশালাতে।।
সাকী ঢালো শরাব, আজ করিবো পান
সারিদের আজ গাইতে বলো প্রাণখুলে গান।।
শুনে মাতাল হই, ঐ ইশকের আহ্বান
কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহে ফাত্তাবেউনি বেইউকুমুল্লাহ
লাব্বাইক ইয়া রাসুলাল্লাহ...লাব্বাইক ইয়া রাসুলাল্লাহ।।

শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

বয়েতঃআকংখা




















জানি তুমি একদিন দিয়ে যাবে ফাঁকি
ফুরুৎ করে উড়ে যাবে আমার পরান পাখি।।
সেদিন যদি করো শত ডাকাডাকি তবুও
আমার ঘুম ভাংগবে না জানি।।

হায়! যদি পান করাও তব ইশকের শরাব
যদি পৌঁছে দাও অমৃতলোকে চুড়ান্ত মেহেরাব।।
সেদিন যদি আমায় খোঁজো বন্ধু, হয়ে বুঁদ
তবে পাবে আমায় পান্থশালায় নাস্তানাবুদ।।

তৃষিতের ঠোঁটে থাকবে জামবাটি
লয়ে চেহেরাতে পরিতৃপ্তির হাসি।।
বন্ধুরা সব আসবে লয়ে নুরানি চেহেরা
দেখবে তারা বুঁদ হয়ে পড়ে আছে এই  বেচারা।।

#স্বপন #চিশতী

বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮

বয়েতঃ প্রাণের স্বামী


কি হাসিন শান তোমার,তোমার নামই গৌরবের,
সম্মাানের সহিত মাথা নিচু করে দাঁড়ায় তারা
মিমের অবয়অবের।।

প্রতিটি ধুলিকণা থেকে ফোটাও স্বামী
যা তোমার ইচ্ছাধীন। শুধু বলোঃ কুন ফা ইয়াকুন
প্রাণের আকুতি নিয়ে দাঁড়ায় তারা করিতে ইয়াকীন
মালেকুল মুলক তুমি, খালেকুল কুলও তুমি
তুমিই আমার প্রাণের স্বামী।।
এ বিশ্বে যা কিছু মহিমাময়, সকলেই তবত হয়
মহা মহিম তুমি, তুমিই অন্তরর্যামী,
তুমিই আমার প্রাণের স্বামী
তুমি ভিন্ন নাই গতি, করিতে উদ্ধার পাপমতি।।
হে স্বামী,
করি এই মিনতি, তোমারই দাসের যেন হয় গো মতি
চুপে চুপে যাবে চলে, ক'বে না কথা কারো সাথে
তোমাতে তোমারি হই।
#দিওয়ানে #সাকী #স্বপন #চিশতী

বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

বয়েতঃ ইশকের আহব্বান




















তোমার ঐ চোখের কোণে
যে প্রদীপ্ত শিখা জ্বলে।
হৃদয়ের গভীরে হৃদপিন্ডের মাঝে
যে ঝংকার তোলে
ইশক্ হু আল্লাহু বাণী
সুর মুর্ছনায় হারিয়ে যাবে তুমি,
যদি শোনো ঐ হৃদয়ের ধ্বনি।

স্বপন চিশতী কয়,
নিজ হৃদয়কে তজবীহ্ বানাতে হয়।
চুপটি করে বসে ঘরে কান পাততে হয়
শুনতে পাবে সেই বাণী, যা মিছে নয়।


মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

বয়েতঃ ওয়াজহুল্লাহ

তোমাকে দেখতে দেখতে আমি ক্লান্ত,
ত্যত,বিরক্ত। সাকী, নতুন কিছু চাই,
ঠিক তক্ষুণি দিলে শরাবে ইশকের দোহাই।
ঢেলে শরাব পিতে পিতে আমি তোমাতেই হারাই
হারিয়ে করি মাস্তি, বেসুরে গান গাই।

হায়! অামার হৃদয় আজ নাচছে নতুন সুরে
ইল্লাল্লাহর প্রেম তরঙ্গ বইছে জোরে...হু আল্লাহ্
সামনে এসে দাঁড়ালো এক ওয়াজহুল্লাহ।।

#দিওয়ানে #সাকী #স্বপন #চিশতী

বয়েতঃ ওয়াজহুল্লাহ

কি এক অদ্ভুত আঁধার ঘিরে ধরেছিল আমায়
তুমি কাছে আসতেই তা হারিয়ে
গেল গভীর অনামিশায়।

তোমার ঐ রুপের কাছে নগণ্য এই বিশ্বকর্মার রুপ
কিভাবে দেবো তোমার ঐ রুপের বর্ণনার সাতকহন,
বিশ্বকর্মা তো গড়েছে এই ভুবন তার মনের মতন।।
নীলাকাশে উড়ে চলা বকের মতোন কিংবা
ধরো ঘাস ফড়িংয়ের তিড়িং বিড়িং লাফিয়ে চলা;
অথবা বাবুই পাখির শিল্পসত্তার কাছে লীন হয়ে যাওয়া;
পাহাড়ের ঝর্ণা ধারায় অবিরাম বয়ে চলা অথবা
হাল্কা হাওয়ায় নীলাকাশে মেঘ হওয়া।।
বৃষ্টির মতোন ঝরে পড়া,
কিংবা শিশিরের বিন্দু বিন্দু জল
স্ফটিকের মতোন ঝরে পড়া।
চাঁদের আলোয় ভরা জোয়ারের পানিতে
নাচন কিংবা আলো-আঁধারের খেলা,
জোনাকী পোকার আলো আর ঝিঁ ঝিঁ পোকার ডাক
ঝিরি ঝিরি হাওয়ায় মন মেতে যাওয়া।।
কোনো কিছুতেই তুলনা চলে না তোমার
ঐ রুপের সাথে। কি দারুণ,দেখতে তুমি,
তোমার পদতলে চুমে,অবনত মস্তকে
মনে মনে তাইতো বলি,
হাই ইয়ার সু...ওয়াহ্ দাহু ওয়াহ্ দাহু
লা শারীকা লাকা ইল্লাহ্ হু...আইনামা
তুয়াল্লু ফাছাম্মাা ওয়াজহুল্লাহ্ হু ওয়াহ্ দাহু।।
#দিওয়ানে #সাকী #ম্বপন #চিশতী

বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮

বয়েতঃ কে তুমি?
















হ্যায়, এ তুমি কোথায় নিয়ে এলে আমায়!
রক্তিম আকাশ, ধুসর প্রান্তর
চারদিকে খাঁ খাঁ করছে অনুর্বর বালুচর।।
সাকী, আমায় দিয়ে ফাঁকি
তুমি চলে গেলে একাকী।।
হটাৎ তাকিয়ে দেখি হ্যায়
ইক চেহারা ই আনোয়ার দেখা যায়..
কে তুমি সে সখা,
নীরবে বসে আছো একা একা
পেছনে রক্তিম বর্ণ আকাশ, ধুসর প্রান্তর
র্নিভয়, নির্ভার, নিশ্চ ল, ভাবনাহীন,নিঃসংকোচে
কোকড়ানো চুলগুলো যেন
মেঘমালার কুন্ঞ্জ, নাচছে দুলে দুলে।।
র্নিভয়, ভাবনাহীন চোখে তাকিয়ে ছিলে হ্যায়!
দৃষ্টি যেন ছিল এক খন্ঞ্জর, মুহুর্তেই কেটে নিল অন্তর।।
ছিল না গোঁফের রেখা, না ছিল কোনো দাঁড়ি, আঁকাবাঁকা
অভুতপুর্ব এমন পুরুষ দেখিনিতো আর
বসে ছিল র্নিভাবনায়! শংকাহীন, নির্ভয় চিত্ততায়।।

#স্বপন #চিশতী