বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮

বয়েতঃ আমি আর সাকী


আমি আর সাকী তোমাদের দিয়ে ফাঁকি
চলে যাবো দুর, বহুদুর অজানায়...
শরাব পিয়ে বেহুঁশ হয়ে মাস্তিতে
ভেসে বেড়াবো জ্যোস্নায়।।

তাকিয়ে তাকিয়ে তোমরা দেখবে আর বলবে
দ্যাখো, আকাশের বুকে উঠেছে সুন্দর চাঁদ
মেঘেরা ভাসে জ্যোস্নায়,হাসে স্নিগ্ধ শ্যামলিমায়
এমনও রাত যদি কখনো আসে হায়!
বড়ো বেশি তোমাকে ভালোবাসতে যে মন চায়।।
#স্বপন #চিশতী