বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭

বয়েতঃ এক নয়া জিন্দেগী


















হার এক পাল কে ধারকান হ্যায়,
তু মেরি আঁকা
তেরি উস নিকাব কা ধুল হুঁ ম্যায়।।
ইয়ে মেরি কিসমত কি বাত
ইয়ে মেরি খোশ নছীব হ্যায়,
যো ইজাজাত তুমনে দিয়া থা,
দেখনো কো এক পলক
মাগার জী ভরকে দেখু তুঝে,
ইয়ে নেহি কয়ি গলদ।।
ইয়ে মেরি ইবাদাত হ্যায়, মেরি জিন্দেগী হ্যায়
হ্যায় মেরে বন্দেগী। বান্দে কো ব্যাস ইতনা চাহিয়ে
দে দে অাঁকা, এক নয়া জিন্দেগী।।


মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭

বয়েতঃ ইশক্ এলাহী















-------------------
বয়েতঃ ইশক্ এলাহী
-------------------
তোমার এমন প্রেম কেউ দ্যাখেনি প্রভু,
দেখেছিল যারা, প্রেমিক ছিল তারা
তাঁদের হৃদয়ে ঝরেছিল কিছু লহু,
প্রতিটি বিন্দুতে ছিল যিকির,লা শারিকাল্লাহু।।
চোখে ছিল না বারি বিন্দু, শির ছিল কাটা
তরপাচ্ছিল তারা, হয়ে মাস্তিতে দিশেহারা।।


বয়েতঃ নিমগ্নতা




















--------------
বয়েতঃ নিমগ্নতা
---------------
নিরবিচ্ছিন্ন গভীর মগ্নতায় হারিয়ে যাওয়া কোন কালের
গভীর প্রেমে মত্ত অনুরাগের ছোঁয়াও আসেনি কোন ভালে
এমন প্রেমের ছোঁয়াও তুমি দিয়ে ছিলে সাকী,
বোখারা ও সামারকান্দের মিলন ছিল বাকী,
পরিবেশ পরিচিতির।।
সুরাওতো ছিল খুব,
ছিল মত্ততা ও ছিল মাস্তি,
হুব্বুন, ওয়াহাদাতের শরাব ছিল যে খুব
হামাউস্ত, নিস্ত। ছিল গভীর অনুরাগের জ্বালা
পিতে পিতে তামাম কার ডালা।
হই বেঁহুশ নিয়ে ইশক্ এর জ্বালা।
হায়! সাকী, তুনে এ ক্যায়া কিয়্যা
মুঝে এক শরাবী বানা দিয়া।।


সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭

বয়েতঃ ফানা













------------
বয়েতঃ ফানা
------------
ইরানী গোলাপের সুবাসে মাতলো যে মন,
পুর্ণিমার শশী তার কিরণ ছড়াচ্ছিল যখন।।
চারিধারে ছিল সুসান নীরবতার নিবিচ্ছিন্ন মগ্নতা,
তখুনি তুমি এলে, সেজে নতুন সাজ।।
প্রাণের আকুতি আর মানছিলো না,
রাখতে চাইছিল না কোন লাজ।।
এমন প্রকৃতি আর আসেনি কোন কালে,
সাজিয়ে পান পাত্র, আর সুরা,
চলেছিল সমান তালে,
মিটে ছিল যে প্রাণের সুধা।।
তর যে আর সয় না, মিলনের আশে,
প্রেয়সী, এবার অগুন্ঠন তো খোল,
পান করতে দাও সুধা।।
মিলে মিশে হতে দাও একাকার, নেই যে আর কেউ
হৃদয়ে উঠছে যে বাঁধ ভাংগা ঢেউ।।


শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

বয়েতঃ আকাংখা


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
-----------------
বয়েতঃ আকাংখা
----------------
তোমার রুপের তুলনায় ওরা তো কোন্ ছার
অনেক বেড়ে বাড়, পেয়ে পেয়ে আস্কারা,
তোমার এক ইশারায় বিকিয়ে দিতে পারি,
ফেনী ও জায়লস্করা।।

#স্বপন #চিশতী

বয়েতঃ ইশারা




















-------------
বয়েতঃ ইশারা
-------------
কি জিন্ঞ্জিরে বেঁধে ছিলে মোরে হে বিধাতা,
তাঁর এক ইশারায় নিমিষেই ছিঁড়ে গেল
হৃদয়ের সমস্ত তার...
উঠে ঝংকার, হৃদয়ে বারে বার, তুম তা না না
মন যে আর মানছে না,
কি যাদু আছে, তোমার ঐ চাহনীতে হায়!
হৃদয়টা কেড়ে নিলে এক ইশারায়।।


শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭

বয়েতঃ নিমগ্নতা




















---------------
বয়েতঃ নিমগ্নতা
---------------
তোমরা আমাকে ঘুমুতে দাও
মুদিতে দাও দুটি আঁখি
প্রিয়া যে মোর আসবে আজ
সাজাবো নতুন সাজি।।


বয়েতঃ সাবধানে চলো তুমি হে মন





















--------------------------------
বয়েতঃ সাবধানে চলো তুমি হে মন
--------------------------------
বিপদের রাস্তায় মনের অজান্তেই যখন
এসে পড়েছো হে মন,
তখন বুদ্ধিমানের মতোই
সাবধানে চলো যখন তখন।।
জানো না তুমি, কি করে কি হয়ে যায়
যখন ইচ্ছেটা থাকে খোদার
সমর্পিত হও, তুমি তার নিজের ইচ্ছার।।


বয়েতঃ নিমগ্নতা















 
---------------
বয়েতঃ নিমগ্নতা
---------------
বড় অভিমানী সে, রাগ তখনো ভাংঙ্গেনি
জাগে নি তখনো কামেনী, দামেনী, শামেনি
হয়তো বিভোর হয়ে গেছে কোন কালে
কখন যে ভোর হয়ে গেছে জানতেই পারি নি।।


বয়েতঃ ইশারা





















---------------
বয়েতঃ ইশারা
---------------
তোমার ঐ ভুবন মোহিনী চোখের চাহনী
কেড়ে নিল এই অন্তর,
জানি না কি নেশা ছিল ঐ বাঁকা চোখের
দেখেছিল যে নিরন্তর।।


বয়েতঃ অপেক্ষা

















-----------------
বয়েতঃ অপেক্ষা
----------------
তোমার ঐ রুপের কাছে তুচ্ছ বেহেশতী হুর
পিও শরাব, যেন এক লহমায় কেটে না যায় ভোর।
রুপ ও রুপময়তায় তুমি যে অনন্য বেহেশতী জহুর
থাকো হুঁশিয়ার,আসবে ঐ প্রিয়া জরুর।।


বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

বয়েতঃ সাবধানে চলো তুমি হে মন


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
--------------------------------
বয়েতঃ সাবধানে চলো তুমি হে মন
--------------------------------
বিপদের রাস্তায় মনের অজান্তেই যখন
এসে পড়েছো হে মন,
তখন বুদ্ধিমানের মতোই
সাবধানে চলো যখন তখন।।
জানো না তুমি, কি করে কি হয়ে যায়
যখন ইচ্ছেটা থাকে খোদার
সমর্পিত হও, তুমি তার নিজস্ব ইচ্ছার।।

বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭

বয়েতঃ শানে মুহম্ম দী













-----------------------
বয়েতঃ শানে মুহম্ম দী
-----------------------
লাওলাকা লামা খালাকতুল আফলাখ বললে যাকে
রহমাতুললিল আলামিন আমরা বলি তাকে।।
তাখাল্লাখু বি আখলাকিল্লাহ বলে ফুটালে যে ফুল
নুরে মুহম্ম দীর বিকাশে সৃষ্টি হইলো আকুল।।
অাহম্ম দী নুরের বেলা মিম হয়ে আহাদ হলেন তিনি
জীবকুলের জীবনে তিনিই আহাদরুপ অন্তরযার্মী।।

#স্বপন #চিশতী

মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

রসূল ( সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) এর ভেদ বিধিঃ কিঞ্চিত অনুধাবণ











-------------------------------------------------------------------------------------------
রসূল ( সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) এর ভেদ বিধিঃ কিঞ্চিত অনুধাবণ
-------------------------------------------------------------------------------------------
এ্যায় খাতামে রাসুল(সাঃ) - কা'বা এ মকসুদ তু.ই
দার সুরাত.ই.হার চে হাস্ত মৌজুদ তু.ই
অায়াত.ই.কামাল.ই হক আয়ান আস্ত বা.তু
অান যাত কি দ্বার পর্দা নিহান বুদ তু.ই।।
অর্থঃ
হে নবীগণের সর্বশেষ, আপনিই কাবা [যা আমরা] চাই
বিদ্যমান সবকিছুর আকারে আপনিই উপস্থিত হন।
সত্যের নিখুঁত চিহ্নগুলি [ঈশ্বর] অাপনার মধ্যেই স্পষ্ট করে তুলে ধরেছে।
পর্দার পেছনে লুকিয়ে থাকার যে ঐতিহ্য, তা আপনিই।
হযরত খাজা শাহ্ পীর চিশতী (রহঃ) এর কালামে পাক 'চিশতী উদ্যান' শরীফে বলেনঃ
"দ্বার হারিমে পর্দায়ে ওয়াসেলে মোয়াল্লা মে থা কৌণ
ছেজদা গাহে জানে জানা মাই তেরা দেওয়ানা হো ।।"
শব্দার্থঃ দ্বার = দরোজা বা দরজা। হারিমে = হেরেম = ঘর । ওয়াসেল = মিলন। মোয়াল্লা= অারশে মোয়াল্লা - সৃষ্টিরাজ্যের শেষ সীমানা। থা = থাকা। কৌণ = কে।
ছেজদা = সিজদাহ-প্রণিপাত করা, অাত্মসমর্পণ করা, গাহে = উদ্দেশ্য । জানে = প্রাণ শক্তি। জানা = জানা শোনা অর্থাৎ পরিচিত। মাই = অামি। তেরা= তোমার।
মেরাজের রজনীতে যখন হুজুর পাক রাসুল (সাঃ) মহান আরশের অধিপতি সুববুহুন কুদ্দুসুন মহান জাত পাক আল্লাহ পাকের সাথে দেখা করতে যান, তখন পর্দার আড়ালে কে ছিলেন?
অলিয়ে কামিলগণ অবশ্যই তাঁর মর্তবা বুঝেন, জানেন। আর জানেন বলেই তারা এই ধরণীতে তাঁর মহান আর্বিভাব দিবসটাকে ধুমধামের সাথে আনন্দের সাথে উদযাপন করেন। আর এটিই হচ্ছে ঈদ.ই.মিলাদুন নবী (সাঃ)।
যার কারণে নিখিল ভুবন হলো উজালা, তিনিই হলেন মুহাম্ম দ (সাঃ) । তাঁর শানেই মহান আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেনঃ
"ইন্নাললাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়্যুহাললাজিনা আমানু, ইউসাল্লু আলাইহে ওয়া সাল্লিমু তাসলিমা। [ সুরাঃআযাব, অায়াতঃ ৫৬ ]
অর্থঃ আল্লাহ তার ফেরেশতাকুলকে নিয়ে নবীজী (সা.)-এর ওপর দরূদ পড়েন। তোমরা যারা ঈমান এনেছ; তারা আমার নবীর ওপর সালাম প্রেরণ কর যথাযথভাবে।
যেখানে আল্লাহ পাক তাঁর ফেরেস্তাদের নিয়ে সালাত করেন নবীর প্রতি, এবং নব্য ঈমানদেরকে আহব্বান করছেন, আদব কায়েদা সহকরে নবীর প্রতি সালাত আদায় তথা দরুদ পাঠানোর জন্য, সেখানে কে কি বললো না বললো, সেটা নিয়ে মাথা ঘামানোর কোন দরকার দেখছি না। কারণ, আল্লাহ পাকের হুকুম মানা ফরজ। কাজেই যে আদেশ আামানুগণের প্রতি করা হয়েছে, তা যথাযথভাবে পালন করাই ধর্ম।
তাছাড়া আমরা এমন একজন নবীর উম্ম ত, যিনি কুল কায়েনাতের সর্দারে দো'আলম। যার নুর দ্বারা সমগ্র জাহান সৃষ্টি,( অাউয়ালু মা খালাকাল্লাহু নুরী....দ্রষ্টব্য ), তার জন্য আমাদের গর্ব করা উচিত। কারণ, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্ম ত। উম্ম তে মুহাম্ম দী....
অথচ তা না করে আমরা ফতোয়াবাজীর মাধ্যমে ভাগে ভাগে বিভক্ত হচ্ছি। কোরআনকে মানি, অথচ মুহাম্ম দ (সাঃ) কে মানি না.....তিনি বড় ভাইয়ের মতো...(নাউযুবিল্লাহে মিন জালেক)..এই সমম্ত যারা বলে তাদের কান্ড জ্ঞান বলে কিছুই নেই।
উত্তম হচ্ছেঃ তাদের থেকে দুরে থাকা। তাদের সাথে বাজে তর্ক করে সময়ক্ষেপন করা বুদ্ধিমানের কাজ নয়। এড়িয়ে চলূন। এসব যারা বলে, তাদের থেকে দুরে থাকলে আপনার ঈমান আমান সবকিছুই নিরাপদ থাকবে।
[সংক্ষেপিত]

বয়েতঃমাহবুবে খোদা




















--------------------
বয়েতঃমাহবুবে খোদা
--------------------
দম মাস্তে মাস্তে হলাম দিওয়ানা হে নুর নবী (সাঃ আঃ)
তুমি যে আশেকের ধ্যানের ছবি,মাহবুবে খোদার পিয়ারা
জানে কি জানে না তোমার শান, মান, জানে না যে বেভুলারা
জানে যেই জন, যাচে তোমায় সারাক্ষণ, প্রতীক্ষায় থাকে তারা।।


বয়েতঃ তোমার প্রেমে....




















-----------------------
বয়েতঃ তোমার প্রেমে....
-----------------------
তুমি ছুঁয়েছিলে এই মন,
হৃদয়ের আলোয় যখন তখন
ছিল না সময়, জ্ঞানের প্রখরে
করছিলে কতল যখন।

কি যাতনার বিষে, বিষাক্ত প্রেমের ছুরি
চালিয়েছিলে হৃদয়ের গভীরে....
কেটে ফালি ফালি করলে তুমি,
সম্মু খে বসা ছিল অন্তরর্যামী
বললো না তো কিছুই....
নুরানী নুর, ফুলের সৌরভে
মহান গৌরবের সাথে দাঁড়িয়ে ছিলেন যিনি
তিনি আর কেউ ছিলেন না,
ছিলেন মুহাম্ম দ রাসুল(সাঃ)।।

#স্বপন #চিশতী

বয়েতঃ মানুষ-অভিযোগ-অনুযোগ



---------------------------------
বয়েতঃ মানুষ-অভিযোগ-অনুযোগ
---------------------------------
আমি ফেরেস্তা নই যে শুধুমাত্র তোমার প্রশংসা গীত গাইবো
আমি দানব নই যে কেবলমাত্র দানবীয় তান্ডব ঘটাবো।।
আমি মানুষ,মানবীয় দোষ-গুণেই কেবল উড়াই ফানুস
সৃষ্টির সেরা তো বলতে পারি না, তবুও বলি আমি মানুষ।।

আজব লীলায় ভরা আমার এই মন,
প্রেমে মাতে যখন-তখন।।
যখন তোমার করুণা যাচি, করুণার ভিক্ষারী হই তখন
রহমতের বারিধারায় সিক্ত না করিলে হৃদয়
ক্ষত বিক্ষত হয় তখন।
হে দয়াময়,
তোমার এই খেলায় খেলার পুতুল যখন বানিয়েছো
যা খুশি তাই করবে বলে করেছো পণ
তোমার ইচ্ছেতেই না হয় সঁপিলাম আমার এই মন।
এখন যা খুশি তাই করো, বাঁচাও কিংবা মারো
করিবো না কোন বচন।।

#স্বপন #চিশতী

বয়েতঃ প্রেম ও স্বরণ




















--------------------
বয়েতঃ প্রেম ও স্বরণ
-------------------
তোমারি প্রেমে মন মেতেছিল যখন
কিভাবে কেটেছে ক্ষণ, বুঝিনি তখন।
প্রেমের গীতে সংগীতে যখনি ওঠে ধ্বনি
মনে মনে চেরাগী (রহঃ) তোমাকেই নমি।।

মম পদ্যখানি, করিও গ্রহণ হে অন্তর্যামী
তোমারই বন্দনাতে প্রতিটি ক্ষণ যেন কাটে
দিন রজনী যায় যেন, সংগীতে সংগীতে
স্বরণে তোমারি।।
#স্বপন #চিশতী

বয়েতঃ অবুঝ প্রেম















------------------
বয়েতঃ অবুঝ প্রেম
------------------
তোমাকে ভালোবাসতে বাসতে বাসতে
কাঁদতেই ভুলে গেছি, চোখে ছিল না কোন অশ্রুজল,
শুকনো দুটি হাতে ছিল গোলাপের কুঁড়ি
বুঝে নিও তুমি হৃদয় ছিল মোর রক্তাক্ত সজল।।


বয়েতঃ অবুঝ মন




















----------------
বয়েতঃ অবুঝ মন
----------------
বন্ধুরে এমনতো কথা ছিল না কখনো?
ছিল ভালোবাসা, ছিল থরো থরো মন
কি এমন হলো আজ, পেয়েছো কি ধন?
তাই বুঝি আজ, ভুলে গেলে যখন তখন।।

বয়েতঃ স্বরণ




















-----------
বয়েতঃ স্বরণ
-----------
ধ্যানে জ্ঞানে মনে তাছাব্বুরে শায়খে বন্ধুরে
মন চায় সারাদিন তোর পাশে পাশেই থাকি
তোরই হয়ে তোরই রয়ে তোরই রংয়ে
নিজেকে রাংঙ্গিয়ে রাখি।।

বয়েতঃ দিলমে তু রাহে না




















--------------------------
বয়েতঃ দিলমে তু রাহে না
--------------------------
ইস শানকো ক্যায়া ক্যাহে না...
জিস শান পে তু আয়ে মেরে দিলপে
তু রাহে না...চুপে চুপে হৃদয়ে মম
বীণায় বাজে তেরি শান সা..রে...সা'না।।


বয়েতঃ প্রার্থনা এবং আকুলতা




















-----------------------------
বয়েতঃ প্রার্থনা এবং আকুলতা
-----------------------------
হাসবি আল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল শুনি
কালাম পাকে তোমার হে মাওলা কাদের গণি
ওয়া নিয়ামন মাওলা ওয়া নিয়ামান নাছির যখন
কান্ডারী এ তরণীর, মুহাম্ম দ রসুল হন রৌশন যমির।।

ফাসকুরুলী আজ কুরুকুম বলে জানালে তা সদয়ে তুমি
তোমার এই দয়া যেন পাই, ওগো রহমতের কান্ডারী
পুণ্যভুমে শুন্য ভান্ডে তুমিই যে অন্তর্যামী...
করো না উদ্ধার এই পন্কিলতা থেকে হে মোর স্বামী।।
#স্বপন #চিশতী

শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭

পেহ্ চান





















----------------
পেহ্ চানঃপরিচয়
 ----------------
কৌন আতাহে আউর কৌন যাতা হ্যায়
তেরি শ্বাসও পার,উসতো তো পেহচান
ও কয়ি নেহি হ্যায়, তেরা পরওয়ার দেগার হ্যায়
ও তেরা জান....।।

#স্বপন #চিশতী