বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮

বয়েতঃ আশা-নিরাশা













মনে ছিল কিছু খায়েশ, কিছু আশা
স্বপ্নের ঘোরে বেঁধেছিলাম সুখের বাসা।।
আশার স্বপ্নগুলো যেন কেমন ফানুস হয়ে
উড়ছে আকাশে হাল্কা হাওয়ায় হেলে দুলে দুলে।।


বয়েতঃ আস্ফালন





















ওয়া ফি আনফুসিকুম আফ আলাতুছিরুন বলে
হদয়পুরে বাধলে বাসা, বেশ খাসা সেই বাসা
তোমায় দেখবো বলে সাকী, ম্যয়খানাতে রই
দেখতে তো পেলামই না সাকী, শুধু করি হই চই।।


বয়েতঃ আক্ষেপ

















এমনতো কথা ছিল না সাকী
তুমি দিবে ফাঁকি, ম্যায়খানাতে বই
শরাব ও সুধা দিয়েছিলে তুমি
শরাব পিয়ে মাস্তিতে বেঁহুশ হয়ে রই।।


বয়েতঃ দৃষ্টি




কে তুমি? ওগো প্রেয়সী
এমন করে তাকিও না তুমি?
তোমার ঐ বাঁকা চাহনীতে
খুন হয়ে যাবো যে আমি।।

বয়েতঃ দৃষ্টি





















 কি যাদু আছে তোমার ঐ চাহনিতে হায়
আমি যে মরে গেছি ঐ প্রেমের মরায়।
এমন চাহনি যে কোনদিন দেখিনি আর
বন্ধু রে, কে বুঝে তোমার প্রেমের কারবার।।


বয়েতঃ ফিকির















লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসে মিলায় আল্লাহ
সত্যি কি তাই? তাহলে কি রইল দাম তোমার
মুহাম্মাদুর রাসুল আল্লাহর? মান হাজার রাজুলু বলে
কি উত্তর দিবে তুমি বরযোখে? ভেবে দেখেছো কি একবার..


বয়েতঃ দৃষ্টিপাত
















তোমার রুপের দমকে ছমকে চমকে উঠি সাকী,
এমনি রুপ তোমার, রাখি দুই নয়ন ঢাকি।।
মুদিতে দুই নয়ন,তবু যায় নাকো নিভে আলো
আহ্!এমনই রুপ তোমার যেন দেখতে লাগে ভালো।।


বয়েতঃ অনাদৃষ্টি




















অসীম ধরণির তরে তুমি সীমার মাঝে বন্দী,
তবু তুমি থাকো আমার মাঝে,করি এ সন্ধি।।
ওয়াফি আনফুসিকুম আফআ'লা তুবছিরুন
বসিরুনে দিয়েছো তুমি আবছারুনে গিসাওয়াতুন।।


সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮

বয়েতঃ মিলন





















কি এক মধুর আবেশ ছিল যে মনে
রাত্রি দ্বিপ্রহর কেটে গেল প্রতীক্ষার সনে
প্রিয়া যে এসেছিল আজ
সেজেছিল সলজ্জ বঁধুয়ার সাজ।।

বয়েতঃ হৃদয় বীণার সুর ও ছন্দ

















আমার এক তারাতে দিয়েছো যে সুর
বাজছে সেথা আল্লাহু আল্লাহু
ওয়াহ্ দাহু লা শারিকা লাকা ইল্লা হু
আল্লাহু আল্লাহু....আল্লাহু আল্লাহু।।

হুব্বুন ইউহিব্বুনাহু
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্ম দুর রছুল
ইস্কে ফা'না মুর্শিদ তা'য়ালা
বাকাতে তুহি তু....।।