মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
বয়েতঃ নিমগ্নতা
--------------
বয়েতঃ নিমগ্নতা
---------------
নিরবিচ্ছিন্ন গভীর মগ্নতায় হারিয়ে যাওয়া কোন কালের
গভীর প্রেমে মত্ত অনুরাগের ছোঁয়াও আসেনি কোন ভালে
এমন প্রেমের ছোঁয়াও তুমি দিয়ে ছিলে সাকী,
বোখারা ও সামারকান্দের মিলন ছিল বাকী,
পরিবেশ পরিচিতির।।
সুরাওতো ছিল খুব,
ছিল মত্ততা ও ছিল মাস্তি,
হুব্বুন, ওয়াহাদাতের শরাব ছিল যে খুব
হামাউস্ত, নিস্ত। ছিল গভীর অনুরাগের জ্বালা
পিতে পিতে তামাম কার ডালা।
হই বেঁহুশ নিয়ে ইশক্ এর জ্বালা।
হায়! সাকী, তুনে এ ক্যায়া কিয়্যা
মুঝে এক শরাবী বানা দিয়া।।
সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
বয়েতঃ ফানা
------------
বয়েতঃ ফানা
------------
ইরানী গোলাপের সুবাসে মাতলো যে মন,
পুর্ণিমার শশী তার কিরণ ছড়াচ্ছিল যখন।।
চারিধারে ছিল সুসান নীরবতার নিবিচ্ছিন্ন মগ্নতা,
তখুনি তুমি এলে, সেজে নতুন সাজ।।
প্রাণের আকুতি আর মানছিলো না,
রাখতে চাইছিল না কোন লাজ।।
এমন প্রকৃতি আর আসেনি কোন কালে,
সাজিয়ে পান পাত্র, আর সুরা,
চলেছিল সমান তালে,
মিটে ছিল যে প্রাণের সুধা।।
তর যে আর সয় না, মিলনের আশে,
প্রেয়সী, এবার অগুন্ঠন তো খোল,
পান করতে দাও সুধা।।
মিলে মিশে হতে দাও একাকার, নেই যে আর কেউ
হৃদয়ে উঠছে যে বাঁধ ভাংগা ঢেউ।।
শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭
শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)









