শুক্রবার, ২৯ জুন, ২০১৮

বয়েতঃ তেরি আঁখে




















তেরি পেয়ার ভরি দো শর্মিলি কি আঁখে
মেরি জিন্দেগী কা এক বন্দেগী বনকে রেহে গে।।
লোগো নে ক্যা সোচে, ইয়ে মেরি পরওয়া নেহি
তোমহারে ইশক মেরে লিয়ে কই জওয়াব.ই নেহি।।

বয়েতঃ কবর













সবাই তো ছেড়ে যাবে.একে একে..
একদিন তুমিও ছেড়ে যাবে আমায় ফেলে
পড়ে রইবো অামি ধুলির পরে।
মিশে যাবো এই মাটির ঘরে...
রইবে নাকো কোনো চিন্হ এই পৃথিবীর পরে।

ঝরা পাতা খসে পড়বে আমার বুকে
শিয়াল শকুনেরা হাসবে সুখে মহা উল্লাসে
ব্যবচ্ছেদ করিবে এই স্বাদের দেহ,
খোঁজ নিতে আসবে নাতো কেহ
এই ধুলির পরে।
#স্বপন #চিশতী
১৪.০৬.২০১৮ ইং

বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮

বয়েতঃ প্রেম




















শরাব.ই.ওয়াহ্ দাত দিয়েছিলে তুমি, পীরে মুগাহ্ কি দোকান পার
পিয়ে সেই শরাব বেহুঁশ হয়ে রই, উন্মত্ত,মাতাল তরঙ্গ ভুমে।।
নেশার ঘোরে হারিয়েছি দিশা, দেখে দেখে তোমার ঐ নিগাহ বুত
বুক ভরে গেছে প্রেয়সী আমার, পেয়েছি অম্ল মধুর মহাসুখ।।


রবিবার, ২৪ জুন, ২০১৮

বয়েতঃ লা শারিকালাহু


হার পল হার ধরকান হ্যায় তু
তেরি ছুরত পে এ্যায়ছা জলওয়া
ইছমে নেহি কয়ি গুফতেগু
ওয়াহদাহু ওয়াহদাহু লা শারিকালাহু।।

বয়েতঃপরিহাস



এমনতো হয়নি কোনো কথা তুমি ছেড়ে যাবে আমায়
দিবে না দেখা..আসবে না আর..বলোনিতো কোন কথা।
কি অভিমান তোমার ! কি নিদারুণ দুঃখ লয়ে বুকে
হেসেছিলে তুমি এক ক্রুর হাসি নিদারুণ সুখে।।

বয়েতঃইশারা




















ইশক যেন জেগেছিল হায় দেখে তোমার ঐ রুপ
অন্তর মম কেঁপেছিল হায় নিরলে নিশ্চু প।
চুুপি চুপি তুমি দিলে তাতে সাড়া
দক্ষিণা দুয়ার খুলে রেখেছি প্রিয় দিয়ে এক ইশারা।।

বয়েতঃঅনুভব-২













চাঁদকে কানে কানে বলেছিলাম কিছু কথা
জোস্নাও দেয়নি কোন বাঁধা, জ্বোনাকিরাও নয়।
পুবের আকাশে নক্ষত্ররাও দিয়েছিল কিছু আলো
হৃদয়ের কোণে তোমার দ্যুতি দেখাচ্ছিল ভালো।।

বয়েতঃঅনুভব
















আধো আধো জোস্নায় জেগেছিল চাঁদ
প্রিয়ার বদনখানি ছিল যেন মোহমায়ার ফাঁদ।
হায়! কি ছিল তার চাহনি যেন এক খঞ্জর
মুহুর্তেই কেটে নিলো এই প্রেমিকের এই অন্তর।।