শুক্রবার, ১১ মে, ২০১৮
বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
বয়েতঃ কফিন
কি জ্বালা এই বুকের ভেতর
জানে কেবল অন্তর্যামী
জ্বালা দিয়েছেন যিনি, নেভাবেন তিনি
তিনিই আমার প্রাণের স্বামী।।
পতিত পাবন করিও গ্রহণ
যখন যাবে আমার শবখানি ।।
শুইয়ে র'ব আমি বধুয়ার বেশে
সাদা শাড়ি পড়ে বিধবার কেশে।।
হেসে হেসে লাজে মরি, আহা! কি যে করি
জপটে ধরি বুকের মাঝে প্রেয়সীর আবেশে।।
তোমরা সবাই যাও গো সরি,
মধুর অালাপন আজ
করিবো দু'জন সাজিব বধুয়ার সাজ।।
#স্বপন #চিশতী
সোমবার, ৭ মে, ২০১৮
বয়েতঃ বিচ্ছিন্নতা
দুঃখে কষ্টে বুক ফেটে হলো চৌচির, হলো এ ভুমি
নমি, তোমাকেই নমি। বারে বারে তোমাকেই নমি।।
তীক্ষ্ম খুরধার ছোড়ার কারবার তোমার, চোখের দিপ্তী
যেন মেখে রেখেছিলে আমারি জন্যে তোমার পরিতৃপ্তি।।
কি নেশা পেয়েছিল যে আজ, শরাব ও সাকী ছিল
ম্যায়খানে বই, সুখ-দুঃখের নানান কথা তারে আমি কই
হৃদয়ে উঠেছিল কিছু ঢেউ, সুসান নীরবতায়..
হারিয়ে গেল কেউ....তাকিয়ে দেখি
পান পাত্র ছিল, শরাব ছিল কিছু বাকী ....
সাকী, তুমি চলে গেলে...দিয়ে আমায় ফাঁকি।।
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)















