শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

উপলব্দিঃ পরিবর্তন











হায়, এই বুঝি ভালোবাসা.....
চুপে চুপে তোমার কাছে আসা..
বুঝি এখন সেটা নয় ভালোবাসা...
কি এক আকর্ষণে দেহের কাছে আসা..
শকুনের মতো করে কুড়ে কুড়ে খাওয়া
মরা গরুর মতোন। দেহটা ছিল যখন তখন
স্বাদ মিটে গেলেই তুমি ফুরুৎ...
দেখতে দেখতে তোমায় আমি হয়ে গেছি বোর
তোমাকে ছেড়ে দিতেই পেয়েছি নতুন ভোর।।


অনুভবঃ নষ্টালজিয়ার চিত্রান্কন





















কতদিন দেখা হয় না তোর সাথে....বন্ধুরে
পুরোনো সেই স্মৃতিগুলো আজো বেঁচে আছে
ফিরে ফিরে আসে তা হৃদয়ের ক্যানভাসে
মনের অজান্তে তা আজো ফসিল হয়ে ভাসে।।


মনে হয় তোর ছবিটি এখনো আঁকি
নিমগ্নতায় তন্ময়তায়, একা একা আসি
হৃদয়ের রং দিয়ে ভালোবাসার তুলি
স্কেচ করে আঁকতে গিয়ে সবই গেছি ভুলি।।

#স্বপন #চিশতী

শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭

তোমার জন্য


 












তোমার সেই গান আজো শুনতে পাই
ব্যাথার দানে নিয়েছো হৃদয়ে ঠাঁই।
ভালোবাসার গান, ভালোবাসার দান
সবই তোমার জন্য ...তুমি মহান
ধন্য তুমি ধন্য...হে মম হৃদয় কপোতী
শ্বাশত সারথী,
এ ভালোবাসা তোমারই জন্য।।


#স্বপন #চিশতী