শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

ইবনুল আরাবী - ইসলামিক দর্শনে এক অনন্য প্রতিভা

 -------------------------
মহিউদ্দিন ইবনুল আরাবীঃ
------------------------

ইবনুল আরাবী (আরবি: ابن عربي‎, ইংরেজি: Ibn Arabi) (২৮ জুলাই, ১১৬৫ – ১০ নভেম্বর, ১২৪০) ছিলেন একজন আরব ছুফি সাধক লেখক ও দার্শনিক। ছুফিতত্ত্বে তার অনবদ্য অবদানের কারনে তিনি শায়েখ আল আকবর মুহিউদ্দিন ইবনুল আরাবী নামেই সমধিক পরিচিত।
আন্দালুসিয়া বা বর্তমান স্পেনের মূর্সিয়া নগরীতে জন্ম গ্রহণ করায় তাকে আন্দালুসি ও আল-মূর্সি বলা হয়। তাছাড়া তিনি দামেস্কে মৃত্যু বরণ করায় ডাকা হয় দামেস্কি।
তার মূল নাম মোহাম্মদ এবং পারিবারিক নাম ছিল আবু আব্দুল্লাহ মোহম্মদ ইবনুল আলী ইবনুল মোহাম্মদ ইবনুল আরাবী (أبو عبد الله محمد ابن علي ابن محمد ابن عربي) । তার পিতার নাম আলী।



-------------
কথিত আছেঃ
------------

নিঃসন্তান আলী একটি পুত্র সন্তান লাভের আশায় বাগদাদ শরীফে হযরত আবদুল কাদির জিলানীর নিকট গমণ করেন এবং তার নিকট ;দোয়া প্রার্থনা করেন। বড় পীরের দোয়ায় তিনি একটি পুত্র সন্তান লাভ করেন এবং তার নাম বড় পীরের নামানুসারে 'মুহিউদ্দীন' রাখেন।

শয়খ শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী তার সর্ম্পকে বলেনঃ ইবনুল আবারী মারিফতের ও হাকিকতের মহাসাগর। বাগদাদে যখন খাজা মইনউদ্দিন চিশতী (রহঃ) এর সামা'র মজলিস বসতো তখন বহু দুর দুরান্ত হতে অনেক বুজুর্গ সুফীসাধকগণ সেখানে উপস্থিত হতেন। তাদের মধ্যে শয়থ শিহাবুদ্দিন উমার সুহরাওয়ার্দী ও শয়খ ইবনুল আরাবীও উপস্থিত থাকিতেন।
তাঁর রচনাবলীর মধ্যে ফুসুসুল হিকাম এবং ফতুহাতুল-মক্কীয়া উল্লেখ্যযোগ্য।

তিনি রমজান ১৭, ৫৬১ হিঃ (২৭ অথবা ২৮ জুলাই ১১৬৫ খৃঃ) তারিখে তৎকালীন আন্দালুসিয়া বা বর্তমান স্পেনের মূর্সিয়া নগরীতে জন্ম গ্রহণ করেন।

বিশ্বের প্রখ্যাত সুফী ও তত্ত্বজ্ঞানের আলোড়ন সৃষ্টিকারী দার্শনিক মুহিউদ্দিন ইবনুল আরাবীর 'ওয়াহদাতুল ওযুদ' সত্তা, একত্ব,ঐক্য ও সর্বময়তার ধারণা সমগ্র বিশ্বে আলোচনার ঝড় তোলে। তিনি কোরআনের সারবস্তুর ব্যাখ্যায় 'ওয়াহদাতুল ওযুদের' স্বরুপ ও প্রকৃতির চমকপ্রদ তত্ত্ব প্রদান করেছেন। তার সুবিন্যস্ত বর্ণনায় সুরা কাসাসের ৮৮ নং আয়াতে কারিমার উল্লেখ রয়েছেঃ

কুল্লু শাইয়িন হালিকুন ইল্লা অজহাহু।'
অর্থঃ যাবতীয় কিছুই ধ্বংসশীল, তার সত্তা ব্যতীত।
এখানে বলা হয়েছে যে একমাত্র আল্লাহপাক ব্যতীত কোন সত্তারই অস্তিত্ব নেই। তাহলে ইবনুল আরাবীর তত্ত্ব ও সুফীগুরু রুমির তত্ত্বে কোন পার্খক্য নেই। আবার রুমি মসনবির প্রথম খন্ডের শুরুতেই বয়েতগুলো ব্যাক্ত করেছেন নিম্নরুপেঃ
জুমলা মাশুকাস্ত আস্ত আশেক পর্দায়ি
জিন্দা মাশুকাস্ত আস্ত আশেক মুর্দায়ি।।

অর্থৎ 'জগতের সব কিছুই প্রেমাস্পদ এবং প্রেমিক আবরণ ও প্রপঞ্চ মাত্র। প্রেমাস্পদই জীবিত আর প্রেমিক মৃত।
ইবনুল আরাবীর ওয়াহদাতুল ওযুদের তত্ত্ব জগদ্বাসীর সামনে অত্যন্ত প্রাঞ্জল ও বাগ্মীতার সাথে উপস্থাপিত হয়েছে। যা রুমির মসনবির দ্বিতীয় পর্বে 'ওয়াহদাতুল ওযুদ মতবাদের সঠিক ও তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করেছেন। রুমির অদ্বৈতবাদ, হামাউস্ত বা ওয়াহদাতুল ওযুদ' শায়খুল আকবরের সত্তার একত্বের ধারণাই প্রদান করে।৩

এই মহান সুফী সিরিয়ার রাজধানী দামেস্কে প্রায় ছিয়াত্তর বছর বয়সে তিনি ২২ রবিউস সানি ৬৩৮ হিঃ মোতাবেক ১২৪০ খৃষ্টাব্দে মৃত্যু বরণ করেন। নিম্নে তার একটি কবিতার বাংলা অনুবাদ দেয়া হলোঃ

মুহিউদ্দীন ইবনুল আরাবী (রহঃ) এর কবিতাঃ

প্রেমের প্রভু

আমি যদি জানতাম : তিনি যা জানতেন
যার হৃদয় তিনি গ্রহণ করেছেন।
অথবা আমার হৃদয় যদি জানতো যে
পর্বত শীর্ষের দীর্ঘ সরু উঁচু রেখাগুলো
তাঁর অনুসরণ করে দুর্গম পথলেখ।
তুমি কি তাদের সেই চিহ্নগুলো দৃশ্যায়িত করতে পারবে?
কিংবা ধ্বংস করে দিতে পারবে সেই চিহ্নলেখ!
প্রেমের প্রভু প্রেমেই নিমজ্জিত নিরন্তর
এবং অনন্তের ফাঁদে হতচিত্তও?

তথ্যসুত্রঃ

১.উইকিপিডিয়া,
২.চার তরীকার পীর-এ টি এ খলীলুর রহমান
৩.ইবনুল আরাবীঃ ওয়াহদাতুল ওজুদ ব্যাখ্যা ও বিশ্লেষণ - মোস্তাক আহমদ
৪. দৈনিক ইত্তেফাক

শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

বয়েত:: অচেনা এক সংগীত




















হৃদয় মোর জেগেছিল গভীর অনুরাগে
রাতের গভীরে জাগে, জাগে কুসুমবাগে
তখন আকাশে ছিল, পুর্ণিমা চাঁদ
সাকীর শরাব যেন অমৃত স্বাদ।।


পিয়ে শরাব তাকিয়ে থাকি দুর গগণ পানে
হৃদয় গেয়েছে আজ নতুন কোন গানে
কান পেতে শুনি আমি সেই আহব্বান
হু আল্লাহু আহাদ তিনি যেন সেই রহিম রহমান।।
#স্বপন #চিশতী

বয়েতঃ তুমিই ফানি





















কি অসীম বারতায় সাজিয়েছো তুমি, প্রভু
ভুলে যেন না যাই তোমায় কভু
পাপ তাপ যাই করি না কেন, হে অন্তর্যামী
জানো তো সবই তুমি, তোমাকেই নমি।

প্রেমের আবেশে প্রিয়া যেরুপ ছুটে আসে
আমার এই মন কেবল তোমায় ভালোবাসে।
কুল ইনকুনতুম বলে ছিলে তুমি,
হৃদয় মোর নাচে যেন সেই গান শুনি।।
বালাগাল উলা বলে যে সুর দিয়েছো তুমি
কাশাফাদ দোজায় তা টেনে আনি,
হাসানাত জামিওতে সাজিয়েছো, হে অন্তর্যামী
সাল্লু আলাইহাতে তুুমিই ফানি।।
#স্বপন #চিশতী

শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

বয়েতঃ সাকী ও শরাব



ইস শরাবী কো ক.ই নেহি জানে
জানে তো ইয়ার মেরি,জান মানে
ক্যায়া কহু সাকী তো আয়ে
মাগার লিয়ে অায়ে শরাব, তো ঢালো
পিয়ে হই বেহুঁশ দম ব দমে।।

বয়েতঃ আনন্দযোগ





















তুম মেরি ক্যায়া হ্যায় ক.ই নেহি জানে
জানে তো ইয়ার মেরি, শরাব পানে
তো ঢালো সাকী শরাব খেয়ে হই মাতাল
তাল হারিয়ে নাচবো আমি তাল-বেতাল।।

বয়েতঃ গভীর অনুরাগ





















কি এক গভীর রাগ বেজে ওঠে প্রাণে
সেই রাগ শুনি আমি হৃদয়ের গানে।।
ধিকি ধিকি বাজে শুধু গভীর তানে
তুমি যে বাজাও সাকী তা শুধু জানি।।

বয়েতঃ অবুঝ প্রেম





















এ কেমন প্রেম দিয়েছো সাকী বুঝি না আমি
আমার এই বুকে জ্বলে তোমারই নামি
কেমনে বোঝাবো বলো এই প্রেমের ধরণ
বোঝাতে গেলে হবে নিশ্চি ত মরণ।।

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

মহিউদ্দীন ইবনুল আরবী এর কালাম এ পাকঃ-

















মান্ আঁ নুরমকে আন্দব লা মুকাম মৌজুদ বুদ্ ছেতাম্
বা শরাক খুদস্ খুদ্ শাহেদ মশহুদ্ বুদ্ ছেদাদ্।।
না আজ আলম্ বিয়ানী দদ্ না আদম নেশানী দাছ্ত্।
কে আজ নজরায়ে হোছ্ নে খোদম্ খোশনোদ্ বুদ্ ছেতম
জে বাছরে দফে শিরক দফে ওয়াছাম হাছতি গায়রে।
বশেখলে আম্বিয়া ও আওলিয়া মৌজুদ বুদ্ ছেতম।
লেবাছে বুল পুশিদা মছজুদ মালাক গাশতম্।।
বতাছ বির মুহাম্মদ হামেদা ও মাহমুদ বুদ্ ছেতম্।
গাহে ইদশ ওয়া গাহে শিছ গাহে নুহ ওয়া গাহে ইউনুছ।
গাহে ইউসুফ গাহে ইয়াকুব গাহে হুদ বুদ ছেতাম্।
বরায়ে এক কাছা এমরোজ নক্দ ওয়াক্ ত শান গাশতম।।
জে বাছরে দিগারা রোজ " জাজা মাওদ বুদ্ ছেতম্।
নিয়াজ! আন্দর হাকিৎ লাইউজাল ওয়ালাম ইয়াজাল হাছতম।
মগর বা ই তাআবছ নিছত ওয়ানা বুদ্-বুদ্ ছেতম্।।
--------------
বাংলা অনুবাদঃ-
--------------
আমিই ঐ নূর যাহা লা মোকামে বিদ্যমান ছিলাম।
নিজের আলোকে তখন আমি নিজেই দর্শক ছিলাম।
তখন কোন জগৎ ছিলনা। এই আদমের কোন নাম - নিশানাও ছিল না।
আমিই শুধু নিজের রূপে নিজে বিভোর হইয়াছিলাম।
শিরিক ধবংস করিয়া তৌহীদ প্রতিষ্ঠার জন্য আমি
আম্বিয়া ও আওলিয়ার ছুরতে নিজকে প্রকাশ করি।
আদমের পোষাকে আবৃত ও লুক্কায়িত হইয়া
আমিই ফেরেস্তাগণের সেজদা গ্রহণ করিয়াছিলাম এবং
মুহাম্ম দ(দঃ) এর ছুরতে আমি নিজেই প্রশংসাকারী ও প্রশংসিত হইয়াছি।
আমি বিভিন্ন সময়ে কখনও শিশ কখনও নুহ কখনও ইউনুস,
কখনও ইউসূফ, কখনও ইয়াকুব আবার কখনও হুদরূপে প্রকাশিত হইয়াছি।
কাহারও জন্য কখনও আজিকার প্রত্যক্ষ অনুভূতি
আবার কাহারও নিকট আমি রোজ হাসরে মৌজুদ।
হে নিয়াজ, প্রকৃত পক্ষে আমি অমর" অনন্ত" অক্ষয়" ও অপরিবর্তনশীল।
কিন্তু সৃজন লীলায় লোক চক্ষুর নিকট আমি কতবার মিথ্যা মৃত্যু বরণ করিয়াছি এবং নিজেকে জগতের পরিবর্তনশীলতার মধ্যে আনিয়াছি।
আমার মর্ম কে বুঝিবে?

বাণী••~ মহিউদ্দীন ইবনুল আরবী

সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭

বয়েতঃ ক্যায়া শান হ্যায় তোমহারে


 















কিতনে মোবারক শান হ্যায় তোমহারে
খুশবু তো আয়ে মাগার পাতা হ্যায় দেওয়ানে
যে লোগো নে নেহি পায়ে,ও তোমহারা নেহি।
ক্যায়া ছামঝে ও লোগে নে তুমহারে বারে মে
ক্যায়া বাতাও, উছ শান কি বারে মে ?
ইয়ে শানে আজিম হ্যায় জুল জালালে কি
ইয়ে শানে কারিম হ্যায় রহমানে কি
অায়নামাতুয়াল্লু ফাছাম্মাা ওয়াজহুল্লাহ কি
কুল্লু মান আলাইহে ফান অ-ইয়াবকা অজহু
রাব্বিকা জুলজালালে ওয়াল ইকরাম কি
কুল্লু শাইয়িন হালিকুন ইল্লা অজহাহু কা।
দীন ও দুনিয়াছে নেহী তাল্লুক, হ্যায় মুঝকো
ম্যায়তো শ্রেফ তোমহারে ইশকেছে দেওয়ানে হুঁ।
 

#স্বপন #চিশতী

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

বয়েতঃ স্মৃতি-স্বরণ














এই মন এখন রাঙ্গে না আগের মতন
সাজে না কোন সাজ যখন তখন
ভুলে যেতে চায় সে সমস্ত সংগোপন
সাকী, তুমি নেই তো আগের মতন।।


বয়েতঃ স্বরণ















সাকী, প্রেম প্রেম খেলায় মেতে ছিল মন
তুমি আমায় ডেকে ছিলে যখন তখন
দিবা-রাত্রি নিশি দিন ডেকেছি তোমায়
মনে কি পড়ে সাকী, এখনো অামায়?

সেদিন তুমি ঘুমে ছিলে অচেতন
অঝোর ধারায় বৃষ্টি তখন করেছিলো বর্ষণ।
ভিজে ভিজে তোমার দেখেছি ঐ চাঁদ বদন
আঁখির পলকে ঝলকে ঝলকে দেখেছি তেমায়
কতো ডেকেছে কেঁদে কেঁদে এই মন
কি নিষ্ঠুর তুমি? দাও নি কো সাড়া তখন।।


#দেওয়ানে #সাকী - #স্বপন #চিশতী

আসরারুল হকঃ নুরুন আসরার-একটি রহস্যের নাম






















--------------------------------------------------
প্রথম অংশ-আসরারুল হক। ব্যাখ্যা এবং বিশ্লেষণ
--------------------------------------------------
আসরারুল হক শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। আসরার এবং হক
আসরার অর্থ রহস্য । ইংরেজী Noun. যার অর্থঃ Mystery, secret, spirit, fun, merriment, pleasantly, joke, banter আর বাংলা রহস্য শব্দটি হচ্ছে বিশ্যেষ পদ। অর্থঃ গূঢ়, তাৎপর্য, মর্ম, দুর্বোধ্য, গুপ্ত কথা ইত্যাদি। বিশেষণ পদ হচ্ছেঃ গোপনীয়, রহস্যকথা।
হক শব্দটি বিশেষণ পদঃ সত্য, যথার্থ, ন্যায়। বিশেষ্য পদঃ ন্যায্য দাবী বা স্বত্ব বা প্রাপ্য।

প্রকৃত পক্ষে রহস্য কথাটি একটি পর্দার আড়ালে ঘেরা। সেই পর্দার ভেতর ঢুকতে না পারলে এর সর্ম্পকে কিছুই জানা যায় না। অর্থাৎ অজানাই থেকে যায়।



বিষয়টি এমনঃ হযরত খাজা শাহ্ পীরের ভাষায়-

গুপ্ত কথা জানতে যদি চাহো তুমি ওরে মন
একই রঙের লীলাখেলা নহে সেথা দুইজন।

কাজেই সত্য বা প্রকৃত রহস্যটি জানাই হচ্ছেঃ আসরারুল হক।

দ্বিতীয় অংশঃ নুরুন আসরার। ব্যাখ্যা এবং বিশ্লেষণ
-------------------------------------------------
নুরুন আসরার - দুটি শব্দ নুর এবং আসরার দ্বারা গঠিত। নুর শব্দটি বিশেষ্য পদ।অর্থঃ আলো, জ্যোতি। ইংরেজী Noun. যার অর্থ light, luster, splendor।
আসরার অর্থ রহস্য। ইংরেজী Noun. যার অর্থঃ Mystery, secret, spirit, fun, merriment, pleasantly, joke, banter আর বাংলা রহস্য শব্দটি হচ্ছে বিশ্যেষ পদ। অর্থঃ গূঢ়, তাৎপর্য, মর্ম, দুর্বোধ্য, গুপ্ত কথা ইত্যাদি। বিশেষণ পদ হচ্ছেঃ গোপনীয়, রহস্যকথা।

নুরুন আসরার হচ্ছেঃ নুরের রহস্য কথা বা গোপনীয় কথা।

প্রশ্ন হলোঃ জানবো কিভাবে? উত্তর একটাই। আর সেটা হলোঃ তার দাসত্ব করা। যেদিন থেকে দাসত্বের খাতায় নাম উঠানো হয়েছে, সেদিন থেকেই এই দাসত্ববৃত্তি থেকে মু্ক্তি নেই। যদি না কেউ স্ব-ইচ্ছায় সেখান থেকে সটকে না পড়ে।
কারা সটকে পড়বে? সটকে পড়বে তারাই যারা কু-জন। অর্থাৎ

হযরত খাজা শাহ্ পীর চিশতী (রহঃ) এর ভাষায়ঃ

চক্ষে ধুলি দিয়া পালায় যদি কেহ হয় কু-জন।

তাই,
সাবধান হইয়ে থেকো, অসাবধানে ছারখার।

কাজেই সাবধানে পথ চলাই বুদ্ধিমানের কাজ। তরীকতের পথে চলতে হলে সাবধানেই পা ফেলতে হয় এবং আদব কায়দার সাথে চলতে হয়। মনে রাখা দরকার, তরীকতের ইমামগণ যে পথ অনুসরণ করেছেন, সেই পথের পথিক হয়ে চলাই আহলে সুলুকদের প্রধান এবং একান্ত কর্তব্য।

বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

বয়েতঃআজিব বাত














তুম কিতনা আজিব থে, সাকী
শরাব কি পেয়ালা ভি আধি বাকী।
পিতে পিতে তামাম কর ডালি
মাগার তুমকো ভুল নেহী পায়.ই।
ইয়ে সাকী, চুপে চুপে আসো তুমি
নীরবে নিশীথে, অাসো তুমি এ বুকে।
দিয়ে ভালোবাসার অাধার
তুমি হয়েছো এক নির্বার।
তোমারি ইশক্.নে মুঝকো দিওয়ানা বানাইয়্যা
লোকে দেয় গালি, শুধুই খালি খালি
জানে না ওরা, তুমি যে কে?
তুমিতো সে.ই, আপন জন যে।

#স্বপন #চিশতী

বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭

বয়েতঃ নয়ন পাত





















ইয়ে সাকী, তুম কিতনে আজিব হ্যায়
না  তোমহারা নাম ছে কই পেহ্ চান প্যায়
না তুমকো ভি।
মাগার মেরি ইশক্ ইতনে
কা মিনা নেহি যো তুমকে পেহ্ চান না পায়।
মেরি ইশক তো কি এহি হ্যায়,
যো শরাব তুমনে দিয়া থা।
পিয়ে এ শরাব, হয়েছি মাতাল এক
তাল-মাতাল। পথ চলেছি একা
আঁকা-বাঁকা পথ। নয়তো সরল সোজা
বার বার কেবল পরে যাই,
উঠি একা একা।।
এ্যায় সাকী, রাত ভি আধি বাকী
খোলো তো তুমহারা নিকাব আজ,
জি ভরকে দেখু তুঝে, খুলে দুটি আঁখি
মুদিব না নয়ন পাত।।

বয়েতঃ ফাছাম্মাা ওয়াজহুল্লাহ




















কি অপরুপ রুপ মমতায় সাজিয়েছো তুমি সাকী
রাতের এখনো অনেকটা বাকী।
দ্যাখো, রাতের আকাশের বুকে হাসে চাঁদ
দুরে নক্ষত্ররাজি; পুকুরের পাড়ে নরোম বাতাস
হাসছে হাসনে হেনা
এ যেন কাছে আসতে মানা। তবে
সাকী, এমনি রাতে তুমি এসেছিলে এ মনে
দিয়ে সকলকে ফাঁকি।।
পিয়ে শরাব লা ইলাহা ইল্লালল্লাহু
বেহুঁশে হয়েছি মাস্তি, তোমাতে।
ফা আয়নামাতুয়াল্লু, ফাছাম্মাা ওয়াজহুল্লাতে।।

শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

বয়েতঃ কোয়েল কি বোল





















পথ চলিতে চলিতে দেখি
এক কোয়েল, ডাকছে কুঁহু কুঁহু
কান পেতে শুনি এ যে কুহু নয়
বাত ছিল ক্যায়া কহুঁ.....
ম্যায় পু ছা উস কোয়েল ছে
বাতাও তো ছাহি...কিয়া বাত ধি
বোলাঃ
ইয়ে এক আজিব শান হ্যায়
কুদরাত কি নুরানি কি তারহা
মেরা রাসুল কি? নুরে নুরাল্লাহ
সাল্লে আলা ইয়া রাসুল আল্লাহ্ (সাঃ)
শুনে বলিঃ সুবহান আল্লাহ...

বয়েতঃ আজিব এক শান













গরীব নেওয়াজ কি দোকান ছে
আয়ি এক শরাব
দো পিয়ালা ডালকার,
এক শাহ্ পীর নাম কি
আউর এক চেরাগী নাম কি
পিয়ে থি শরাব, ম্যায় মাস্তিতে খুব
হয়েছি এক মাতাল। তাল বেতাল
সরে যা তোরা, দেখতে দে আমায়
দো অাঁখি খোলকার, ইয়ে সাকী,
তুম ভি খুব আজিব হ্যায়,
সেজেছো আজ নিত্য নতুন সাজে
লাগছে তো ভালো, কারে কই
এ যে নুরে নুর, নুরুন আসরার
নাচছি কেবল তা থৈ থৈ তা থৈ থৈ ।।



বয়েতঃ দয়া













তোমরা আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে
পথের ধুলায়। কুড়িয়ে পেল সাকী।
বললো এক বাতঃ
"দর্দ কি হাত ছে গুজার না আভি বাকী"।
ইয়ে সাকী,
দর্দ কি সামুন্দর মে ডুব কার মর জাও ম্যায়
যদি তুমি থাকো রাজী।।

বয়েতঃ দর্শন
















কিতনি আজব থি উস রাত কি
জিস রাত পে তুম গুজার থে
সাকী হামারি সাত
অায়ি এক আওয়াজ
'সবর' করো আজ রাত।।
জি ভর ভর কে দেখুঁ তুজে
মুখটিতো তোলো। অবগুন্ঠন খোলো আজ
সাজাবো নতুন সাজ।।

বয়েতঃ এক আরজু থে






















মাহ্ ফিল পে যত তুম আয়ে, সাকী
ইয়ে এক আজিব মোলাকাত হো গি।।
তেরি উস আখো পেঁ ডুব কার মর জাঁও
ম্যায়
তো তুম উঠায়ি এক আওয়াজ ইশেরে পে,
বলা, সবর। 

তুম হারি উছ্ সবর পর রচিত হোক
অামার কবর।।
ইয়ে সাকী,
তুম হো খোদা কি শান-ই-আজিম
তোমারি পদতলে দেই
আমার দিল কি শানে তাজিম।।


বয়েতঃ অনুভব
















এই আছি বেশ আছি,
অাছি তো খুব ভালো
বন্ধু, তোরই প্রেমেতে মোর
হৃদয় হলো আলো।।

#স্বপন #চিশতী

বয়েতঃ অনুভব






















বন্ধুয়া তোর প্রেমের কিরণ লাগলো মোর গায়
কলংকিনী বলে সবাই, থাকা হলো দায়।।

#স্বপন #চিশতী

বয়েতঃ অনুভব















তোর চেরাগের জ্যোতি রে বন্ধু
জগত জোড়া আলো, জানি না আমি
এরই লাগি তোরে, লাগে কি এতো ভালো?

#স্বপন #চিশতী

বয়েতঃ অনুরনন



















তোমার প্রেমের শরাব পিয়ে, বেঁহুশ আমি হয়েছি হায়,
লোকে আমায় মাতাল বলে,তাতে আমার কি আসে যায়,
বাদনাম আমার হয়েছে আজ তোমারই নেশায়।।


#স্বপন #চিশতী

বয়েতঃ অনুরনন





















তোমার লাগি ওগো দয়াময়,
সদায় থাকি চাহিয়া
নিরাশ হবো নাকি
আশাতে বসিয়া?
শুনে, সাকী বলে হাসিয়া
জানিতে শুনিতে বুঝিতে কহিতে, 

হবে না নিরাশ তুমি
থাকো যদি পন্থ পানে চাহিয়া।।


#স্বপন #চিশতী

বয়েতঃ অনুভব














তোমারই ছোঁয়ায় যেন হৃদয়ে জ্বলে আলো
তাইতো তুমিই চেরাগী, রুপবদনের আলো।।

#স্বপন #চিশতী

বয়েতঃ অনুভব




















আমার এ প্রাণের মাঝে, তোমারই সুর বাজে
তুমিই আমার অামিই তোমার একই রুপে সাজে।।

#স্বপন #চিশতী

বয়েতঃ অনুযোগ
















জানি না বুঝি না তোমারই রীতি
পিরিতি করিয়া বন্ধু হারাইলাম নীতি।।

#স্বপন #চিশতী

বয়েতঃ বিষাদ

















মনের মধ্যে ছিল কতো আশা আর কতো স্বপন
সব যে গেল উড়ে সাদা বকের মতোন।
স্বপন যেন গোধুলি লগন, রয়ে গেল অধরা
ফানুসের মতোন।।


#স্বপন #চিশতী

বয়েতঃ অনুভব
















যে প্রেম দিয়েছো ওগো দয়াময়,
করেছি পণ, এ প্রেম তব রাখিব যতনে।
হ্যায়, নিভে গেল সেই প্রেম কোন্ সে কারণে।।

#স্বপন #চিশতী

বয়েতঃ অনুভব
















মাতাল হয়ে তাল হারিয়ে খুঁজেছি তোমায়
ইয়ে সাকী,
তোমারিই সুগন্ধি যে রয়ে গেছে আমারি পেয়ালায়
বুঝতেই পারিনি, তুমি যে রয়ে গেছো আমারি ছায়ায়।।

#স্বপন #চিশতী

বয়েতঃ অনুভব















ভুলে গেছি আজ পৃথিবীর ভাষা
মনের মধ্যে বাস করে কেবল
তোমারি ভালোবাসা।।

#স্বপন #চিশতী

বয়েতঃ অনুভব





















তোমার আমার এই পিরিতি জানে না বন্ধু কেউ
হৃদ মন্দিরে জাগে কেবল তোমার পিরিতির ঢেউ।।
বারে বারে আসো ফিরে নিত্য নতুন রংঙ্গে
দেখি তোমার বদনখানি অনিত্য রংয়ের ঢংঙ্গে।।


#স্বপন #চিশতী

বয়েতঃ অনুযোগ















কি এক বিষাক্ত জ্বালায় জ্বলছি আমি
সর্বাঙ্গ জ্বলে গেল, হৃদয় গেল পুড়ে
কাঠ কয়লা নইতো আমি মানব হলাম ভুলে।। 


#স্বপন #চিশতী

বয়েতঃ অনুযোগ



হতাম যদি ধুপ ধুপানি সুগন্ধি বিলাইতাম মাহফিলে
থাকতাম আমি তোমারই পাশে, তোমারই অনুকুলে।

#স্বপন #চিশতী

বয়েতঃ চতুরতা















সাকী,
তুমি যে আমার কেবলা ও কা'বা
এ কথা আমি কেমনে বলি ? ওরে বাবা,
আমার এ কথায় ওরা দেয় যে গালি
কলংকের কালি লেপন করে
দোষ ধরে খালি খালি।।


#স্বপন #চিশতী

অাজো মরেনি মু'মিন মুসলিম














 

দানবেরা লুটেপুটে খেল, মানবেরা পেল না কিছুই
সত্য অাজ ভু-লুষ্ঠিত হলো,মিথ্যেরা হাসলো শুধুই।।
বিধাতা কেবল দেখছিল খেলা, মনে হয় যেন ছেলেবেলা
খেলেছিলাম পুতুল খেলা। করলো না সে কিছুই।।
অাফসোস আর আহাজারি, আকাশ-পাতাল হলো ভারী
বিদ্রোহী এই মনটা আর্তনাদে কেঁদে উঠলো,
করলো না সে কিছুই।
ধিক্ শত ধিক এই মন-মানসিকতার
পরিবর্তন হোক,বিদ্রোহ হোক বিক্ষুব্ধ জনতার।।
আল্লাহু আকবর ধ্বনি তুলে, বিশ্বকে আজ কম্মিপত করে
জেগে উঠুক বিশ্ব জুড়ে, জেনে যাক দানবেরা
মরেনি আজো মুমিন মুসলিম।।


#স্বপন #চিশতী

বয়েতঃ অনুভব

















উথাল পাথাল করে হৃদয় বোঝাতে পারি না অামি
সাকী, অামার মনের মাঝেই কেবল তুমি অনেক দামী।।
যতোবার দেখি আমি তোমারই মুখ
দুঃখ-কষ্ট দুর হয়ে যায়, পাই কেবল.ই সুখ।।


#স্বপন #চিশতী

বয়েতঃঅপুর্ণতা
















তোমারই রুপের চমকে থমকে উঠি সাকী
কেন তুমি চলে গেলে,দিয়ে আমায় ফাঁকি।।
তোমার এই চলে যাওয়ায়
মন অামার কেমন কেমন করে
বোঝাতে পারি না অামি, লোকে মন্দ বলে।।


বয়েতঃ অনুভব















অামার এই কষ্টের মাঝে যতটুকুই সুখ
তোমাকে দেখলে সাকী,ভরে যায় বুক।।

বয়েতঃ মুল্যায়ন















এ কেমন ভালোবাসা বুঝি না অামি
নিজেকে নিজেই মনে হয় সোনার চেয়ে দামী।।

বয়েতঃ প্রেম















তোমাকে ভালোবাসতে বাসতে ফুতুর হয়ে গেলাম,
হলাম আমি, সাকি তোমার ভালোবাসার গোলাম।।
এ কাঙ্গালের ভালোবাসা, না তোমায় কাঁদায়,
না তোমায় হাসায়,
বেহুদার মতো আমাকেই শুধু কষ্টের মাঝে ভাসায়।।


#স্বপন #চিশতী

বয়েতঃঅনুভব














----------------
বয়েতঃঅনুভব
----------------
তোমার পানে চেয়ে থাকি, দেখি তোমার মুখ
তোমাকে দেখলে সাকী, ভরে যায় বুক।।

#স্বপন #চিশতী

বয়েতঃঅনুভব














তিলে তিলে মরছি আমি করেছি বিষ পান
সাকী, তুমি ভালোবেসে তাই করেছো দান।।

#স্বপন #চিশতী

বয়েতঃ প্রেম ও অপেক্ষা













ফুলের গন্ধে ঘুম অাসে না একলা জেগে রই
অাসি অাসি বলে তুমি আর অাসলে কই?
সাকী, তুমি অাসবে বলে অপেক্ষাতে রই।।


#স্বপন #চিশতী

বয়েতঃ বেদনা













ফুলের গন্ধে মন আমার কেমন কেমন করে,
সাকী, তোমার কথা কেবলই যে
আমার মনে পড়ে।।
মনতো আমার পড়ে আছে তোমারই দ্বারে
ঠুকরে ঠুকরে কাঁদছে কেবল, সাকী
তোমায় মনে করে।।


#স্বপন #চিশতী


তুর্য ধ্বনিঃ জয় তু চেরাগ.ই.চিশতী (রহঃ)













প্রাণের মাঝে জেগেছিল যে প্রাণ
আমি করেছি তোমাতেই তাই দান।
তোমারই আঁখি, যেন নাঙ্গা তরবারী
দিল কেটে কেটে করলো খন্ড-বিখন্ড
সে কেবলই গেয়েছিল তোমারই জয়-গান।
তোমারই তুর্য-ধ্বনি।।

জয় তু, হে চেরাগে চিশতী,
জয় জয় জয় জয়কার তব বাণী
যতোদিন বাঁচি, যতবারই বাঁচি
গেয়ে যাবো তব গীতি খানি।।

#স্বপন #চিশতী

বয়েতঃ অনুনয়-বিনয়
















মম অন্তর অনুরাগে তোমারই
বীণার ঝংকার বাজে
বাজে রিমিঝিমি রিমিঝিমি
মধুর কলতানে।।
চেরাগীর রৌশনীতে যেন
চাশমে আউলিয়া আম্বিয়া হেন
মম প্রাণে জাগে গভীর আবেশে।।
সাজে আবেগে আবেশে বধুয়ার বেশে
সাজে শাহ্ পীর যেন চেরাগীর তনুমনে
দুটি প্রাণের একই দেহ একই তন জানে।।
ওহে বাবা চেরাগী, তোমারই চরণের আসে
সদাই থাকি যেন মোকামে বসে,
তোমাতে তোমারই হয়ে।।


#স্বপন #চিশতী

বয়েতঃ আক্ষেপ



















হতাম যদি সুগন্ধী কোন মাহফিল মজলিশে
আশেকানরা টেনে নিত গভীর অনুরাগে।
হৃদয় কোণে ঠাই নিতাম কলূল্লার ধ্বনিতে।।

#স্বপন #চিশতী

বয়েতঃ জ্বালা

















হৃদয় জ্বলেরে হৃদয় আমার ধিকি ধিকি জ্বলে
কান পেতে শুনি আমি অনেক কথাই বলে।।

#স্বপন #চিশতী